হাম, শিশু, মৃত্যু, সিলেট
হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন শিশু। সংগৃহীত
ads

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছেন ১৪ জন ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১০৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাত মাস বয়সী শিশু মুশাহিদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৩৫ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১০৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন হাম রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৫১৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯১, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০, পার্কভিউ মেডিক্যালে ২২, নর্থ ইস্ট মেডিক্যালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে চার, ওয়েসিস হসপিটালে এক, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৮ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০৪, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০৮, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে তিন শিশুর মৃত্যু ও ৩১ জন নতুন শনাক্ত হন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৭০ জন।