লোড হচ্ছে...
‘নয়া দিগন্তের কাছে আমাদের প্রত্যাশা, পত্রিকাটি যেন সব সময় সাহসিকতার সাথে সত্য সংবাদ উপস্থাপন করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন ও তা ধরে রাখা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।’
১১ দিন আগে

সোমবার বিকেলে আহমেদ তাদের পারিবারিক ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ স্টোরের বাইরে বিরতির সময় একটি ফুটবল নিয়ে খেলছিলেন এবং মোবাইল স্ক্রোল করছিলেন। ঠিক সেই সময় উন্মুক্ত দরজাসহ একটি হলুদ স্কুল বাসকে তার সামনে দিয়ে চলে যেতে দেখেন।
১১ দিন আগে

বাঘের হামলায় তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আছেন।
১১ দিন আগে

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তদন্তের ধারাবাহিকতায় টানা দুই রাত অভিযান চালিয়ে প্রথমে নিমগাছি এলাকা থেকে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কাকুলিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুল মালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১১ দিন আগে

অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত টহল দিচ্ছে। বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধ সমর্থকরা।
১১ দিন আগে

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের সকল ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।
১১ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান দৌড় শেষ করেন ২১.১৮ সেকেন্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং নৌবাহিনীর রাকিবুল হাসান ২১.৭৭ সেকেন্ডে তৃতীয় হন।
১১ দিন আগে

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে ডা: শাহাদাত হোসেনকে নিয়োগ প্রদান করা হলো।
১১ দিন আগে

নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
১১ দিন আগে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরু ও পিকআপ উদ্ধারসহ চিহ্নিত এক ডাকাতকে গ্রেফতার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ।
১১ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানসংলগ্ন ধলাই নদীর স্টিল ব্রিজের উজানে শুরু হয় ঐতিহ্যবাহী এ উৎসব। উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবিপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুরসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শৌখিন মাছ শিকারিরা এতে অংশ নেন।
১১ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২৪ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার।
১১ দিন আগে

ইউরোপজুড়ে বিক্ষোভের ঝড় : সংঘর্ষ, টিয়ার গ্যাস ও পুলিশের কড়াকড়ি
১১ দিন আগে

ধর্ষণের শিকার ওই নারী গত ১৪ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে ঢাকার গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে উঠেন। পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে যান।
১১ দিন আগে

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরশ্ছেদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ, ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে নেয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার বিষয়ে কমিটি গুরুত্ব দেয়।
১১ দিন আগে

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পেটানোর হুমকি দেয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
১১ দিন আগে

রাষ্ট্রপতি পাট, আনারসের পাতা ও কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ এবং সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
১১ দিন আগে

হাউছিদের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে: জোট
১১ দিন আগে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। এই প্রবালদ্বীপটিতে প্রায় ১০ হাজার মানুষের বসবাস।
১১ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে এসআরবির একটি দল তল্লাশি চালায়। একপর্যায়ে জঙ্গলে পড়ে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে এসব আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
১১ দিন আগে


