সেন্টমার্টিন, ভ্রমণ
সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ফাইল ছবি

আগামী পহেলা নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

Advertisement

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সময়ের মধ্যে সেন্টমার্টিনে সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন। গত ১২ অক্টোবর এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

অনীক চৌধুরী বলেন, কক্সবাজার সদর থেকে নভেম্বরের শুরু থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে ওই সভায়। আর বাকি বিষয়ে বিস্তারিত পরে প্রজ্ঞাপন হলে জানা যাবে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। এই প্রবালদ্বীপটিতে প্রায় ১০ হাজার মানুষের বসবাস।

সেখানকার অপার সৌন্দর্য, পরিবেশ ও জীব-বৈচিত্র্যের কারণে সাম্প্রতিক বছরগুলোতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে প্রতিদিন কয়েক হাজার হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করে থাকেন।

অন্তর্বর্তী সরকারের ১২ দফা নির্দেশনা দিয়ে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্টমার্টিনে রাত কাটানোর সুযোগ রাখা হয়েছিল।

তবে দিনে কেবল দুই হাজার পর্যটকের রাত্রি যাপনের অনুমতি দেয়া হয়েছিল। ওই নিষেধাজ্ঞার কারণে এখনো সেন্টমার্টিনে নির্দিষ্ট সংখ্যক পর্যটকের বেশি ভ্রমণ করার সুযোগ নেই।

অবশেষে পহেলা নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রায় সাড়ে চার মাস পর্যটকরা এই দ্বীপ ভ্রমণ করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।