লোড হচ্ছে...
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
২ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে। তবে নতুন বিদেশী শ্রমবাজার অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘ মেয়াদে সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২ দিন আগে

দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
২ দিন আগে

‘যে বরাদ্দটি এসেছে, সেই বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, সেটি দেখার দায়িত্ব যেমন সিটি করপোরেশনের রয়েছে, ঠিক তেমনি এই রংপুর নগরবাসীরও রয়েছে।’
২ দিন আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
২ দিন আগে

২০১৩ সাল থেকে ভারতের হয়ে খেলা বাঁহাতি ব্যাটার মান্ধানার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি শিরোপা জিতেছে।
২ দিন আগে

ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে।
২ দিন আগে

‘বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের অবদান অপরিসীম।’
২ দিন আগে

সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।
২ দিন আগে

বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: এমতাজ হোসেন। প্রধান আলোচক ছিলেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের প্রফেসর ড. হে শুয়াংহুই।
২ দিন আগে

‘বাংলাদেশ ব্যাংক উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। যাদেরকে এই খাতে ঋণ দেয়া হবে, তারা যেন এর সঠিক ব্যবহার করে।’
২ দিন আগে

বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হয়েছেন।
২ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ বা ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশী অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -১১।
২ দিন আগে

ঢাকা থেকে কলম্বো, নাইরোবি থেকে কাঠমান্ডু— ইতিহাসের শিক্ষা অত্যন্ত নির্মম ও সত্য। যখন তরুণ সমাজ অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে এবং নিজেদের অধিকার ও মর্যাদার লড়াইয়ে রাজপথে নেমে আসে, তখন বন্দুকের গুলি কিংবা প্রশাসনিক দমননীতি দিয়ে তাদের আটকানো যায় না। দিল্লির শাসকগোষ্ঠী যদি রাজপথের দেয়াল লিখন পড়তে ব্যর্থ হয়, তবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশটিতে জেন-জি তরঙ্গের ধাক্কায় মোদি সরকারের সামনেও একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানই হয়তো অপেক্ষা করছে
২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আয়োজন করা একমাত্র টেস্টের চতুর্থ দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। অর্থাৎ জিততে হলে শেষ দিনে আরো ৩৪৭ রান করতে হবে স্বাগতিকদের।
২ দিন আগে

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
২ দিন আগে

‘বিশ্ববাজারে উচ্চমানের ও বৈচিত্র্যময় পোশাকের চাহিদা বাড়ছে। তবে আমদানিনির্ভর কাঁচামাল ও বাড়তি জ্বালানি ব্যয় দেশের পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। পাট ও তুলার মিশ্রণসহ নতুন উপকরণ নিয়ে গবেষণা ও উদ্ভাবন বাড়ানো গেলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে।’
২ দিন আগে

চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
২ দিন আগে

আগামী ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩ তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এ অনুদান দেয়া হয়।
২ দিন আগে

এই সময়ের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে। চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর।
২ দিন আগে


