
সুন্দরা বিউটি এবার চট্টগ্রামের খুলশীর ইউসুফ টাওয়ারে। নতুন এ স্টোরে ১২০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের সংগ্রহ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সুন্দরা বিউটি জানিয়েছে, খুলশীতে সুন্দরা নিয়ে এসেছে বিউটি, ফ্র্যাগরেন্স, স্কিনকেয়ার ও লাইফস্টাইলের এক অনন্য অভিজ্ঞতা! ইউসুফ টাওয়ারে নতুন এ স্টোরে এক ছাদের নিচে উপভোগ করা যাবে ১২০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের অরিজিনাল পণ্যের বিশাল সংগ্রহ।
নতুন এই যাত্রা উদযাপনে থাকছে আরো চমক! সুন্দরার Fab Friday অফারে উপভোগ করা যাবে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় (শুধুমাত্র স্টোরে, ৩০ নভেম্বর পর্যন্ত)।
দেশজুড়ে স্টোর নেটওয়ার্কের সম্প্রসারণ এবং অনলাইন প্ল্যাটফর্ম sundora.com.bd-এর মাধ্যমে বিশ্বস্ত আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে সুন্দরা প্রতিশ্রুতিবদ্ধ বলে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
স্টোরের ঠিকানা: সুন্দরা – খুলশী, ইউসুফ টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ৭১/এ জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









