লোড হচ্ছে...
সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশজ পণ্য ব্যবহারে উৎসাহ দিতে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
২২ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। মামলায় আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২০ এপ্রিল, ২০২৬
আগামীকাল থেকে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে । মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। সময়সূচি অনুযায়ী প্রথম দিনেই বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০ এপ্রিল, ২০২৬
দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন উত্থাপিত প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
১৬ এপ্রিল, ২০২৬
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
৯ এপ্রিল, ২০২৬
চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রধানমন্ত্রীকে শিক্ষাখাতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। সরকারের লক্ষ্য গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
৮ এপ্রিল, ২০২৬
দেশের পুঁজিবাজারকে গতিশীল ও প্রাণবন্ত করতে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে আইনি সংস্কার, নতুন পণ্য চালু এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
৬ এপ্রিল, ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় স্কুলগুলোতে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্কুলপর্যায়ে অনলাইন এবং সশরীরে উপস্থিতির সমন্বয়ে একটি ‘হাইব্রিড’ ক্লাস ব্যবস্থা চালুর বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে।
৩১ মার্চ, ২০২৬
পবিত্র রমজান ও ঈদুল ফিতর-এর টানা ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ বিরতির পর স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরছে শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে এবং নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিশেষ নির্দেশনাগুলো হলো- প্রতিদিন ক্যাম্পাস পরিষ্কার রাখা, নিয়মিত তদারকি জোরদার করা, প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করা।
২৯ মার্চ, ২০২৬
মার্কিন সামরিক বাহিনীর একটি প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, গত ফেব্রুয়ারিতে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী 'টমাহক' ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওয়াশিংটন দায়ী, যে হামলায় বহু শিশু নিহত হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা এবং প্রাথমিক তদন্তের সাথে পরিচিত অন্যান্য সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি 'শাজরাহ তাইয়্যেবেহ' প্রাথমিক বিদ্যালয় ভবনে চালানো হামলাটি মূলত মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের লক্ষ্যবস্তু নির্ধারণের ভুলের কারণে হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
১২ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের শিকার স্কুল ছাত্রকে উদ্ধারের ঘটনায় চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পরো রমজান মাসজুড়ে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট...
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে প্রি–প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ জানুয়ারি, ২০২৬

