
চট্টগ্রামের আনোয়ারায় আনোয়ারা আইডিয়াল স্কুলের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আনোয়ারা সিটি সেন্টারে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক, শেয়ারহোল্ডার ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও বিদ্যালয়ের চেয়ারম্যান ডা: মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের পরিচালক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল্লাহ।
সভায় বক্তব্য দেন অধ্যক্ষ আবুল হোসেন, অধ্যাপক আবুল হাসান, জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম আনোয়ারুল হক, মাস্টার মনসুর আলী, কলিম উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ কায়সারসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে ডা: মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘আনোয়ারায় শিল্পকারখানা গড়ে উঠলেও শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আরো গুরুত্ব দেয়া প্রয়োজন। আনোয়ারাকে এগিয়ে নিতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ এক্ষেত্রে আনোয়ারা আইডিয়াল স্কুলের পাশে থাকার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান শিক্ষক অধ্যাপক মো: আবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য।’
বিদ্যালয়ের পরিচালক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘আনোয়ারার শিক্ষিত ও পেশাজীবী মানুষের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। সবার সহযোগিতায় এটি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা করছি।’
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কাজী এরশাদ উল্লাহ, নুরুল আবছার, পুলক কুমার সেন, প্রিয়াঙ্কা বড়ুয়া, মোহাম্মদ মফিজ উদ্দিন, আবুল মনসুর ও উর্মি সুলতানা আমানতপুর।
উল্লেখ্য, ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে আনোয়ারা আইডিয়াল স্কুল। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








