লোড হচ্ছে...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ২২টি পোশাক কারখানা। আরো ৩০ কারখানায় ছুটি ঘোষণা, সহিংসতার মামলায় গ্রেফতার ৬৫।
১ ঘণ্টা ১ মিনিট আগে

গাজীপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি কার্যকর ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয় পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং দুই কারাখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
৩ দিন আগে

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
৬ দিন আগে

রোববার দুপুর ৩টার দিকে জরুন এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকদেরও কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন।
৭ দিন আগে

রোববার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ। সাভার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৭ দিন আগে

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
১০ দিন আগে

হাসান উদ্দিন সরকার বলেন, ‘পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। মার খেয়েও পুলিশ শ্রমিকদের ওপর আক্রমণ করছে না। তবে পুলিশকে উসকানি দিয়ে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।’
১১ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোতায়েন করা বিজিবির মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় রয়েছে ৫ প্লাটুন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন রয়েছে ১৩ প্লাটুন। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় রয়েছে ৬ প্লাটুন বিজিবি।
১১ দিন আগে

বিজিবি জানায়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
১২ দিন আগে

গার্মেন্ট মালিকদের এটা অনুধাবন করতে হবে। তাদের সম্প্রীতি ও সম্পদ বৃদ্ধিতে কোনো ঘাটতি নেই। অ্যাটিচিউড অব দি গভর্নমেন্ট, সরকারের সবসময় মালিকদের প্রশয় দেয়ার যে নীতি, মালিকদের রক্ষা করাই সরকারের যেন প্রধান কাজ হয়ে যায়, খেয়াল করে দেখুন শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভাব কিন্তু গোটা সমাজেই পড়ে, বাজার থেকে শ্রমিক যখন জিনিসপত্র কেনে তার প্রভাব তো গোটা অর্থনীতিতেই পড়ে।
১২ দিন আগে

ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।’
১৩ দিন আগে


