
গার্মেন্টস শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে গাজীপুরের টঙ্গীতে মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও মহানগর যুবদল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টঙ্গীর গাজীপুরা এলাকায় নাশকতাবিরোধী মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন ও মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি মো: ফয়সাল, পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, সাধারণ সম্পাদক টিপু, বেনজীর খান, লিপ্পু মোল্লা, পূর্ব থানা বিএনপি নেতা ছবিরুল গাজী, কাজী হারুন, কামাল হোসেন, মিরাজ মিয়া, মশিউর, রিপন ও নিজামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে পুঁজি করে কোনো মহল যেন নাশকতা, ভাঙচুর কিংবা জনজীবনে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় শিল্পাঞ্চলের পরিবেশ অস্থিতিশীল করা যাবে না।
টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বিসিক ও গাজীপুরা গার্মেন্টসপল্লী এলাকায় দিনভর সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের তৎপরতা দেখা যায়।
বিসিকের কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন গাজী আমান, এ কে মিন্টু, মো: আমিন, কৃষক দলের শাহজালাল, স্বেচ্ছাসেবক দলের কাজীবুর রানা, যুবদলের আলামিন শুভসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে নাশকতা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে তারা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক নজর রাখছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









