লোড হচ্ছে...
আশুলিয়ায় ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২। টিয়ারশেল নিক্ষেপ, বিজিবি মোতায়েন ও ৩০টি কারখানা বন্ধের সর্বশেষ খবর জানুন।
৫ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরের আলিয়াগা এলাকায় হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
৫ দিন আগে

শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এ ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে। যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদেরই চিকিৎসা সেবা প্রদান করবে। এগুলো আমরা এমনভাবেই নামকরণ করব যে শ্রমিকদের জন্যই এই হাসপাতালগুলো নির্দিষ্ট থাকবে।
৬ দিন আগে

ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরির হারের বিষয়টি শেষ করা এবং জানুয়ারির বেতনের সাথে সেটি যোগ হবে বলে আগেই জানানো হয়েছে। দুই পক্ষেরই লিখিত প্রস্তাব দাখিল করার কথা ছিল। শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে লিখিত সুপারিশ দেয়া হয়েছে।
৬ দিন আগে

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
৭ দিন আগে

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
৭ দিন আগে

রোববার দুপুর ৩টার দিকে জরুন এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকদেরও কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন।
৭ দিন আগে

রোববার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ ছিল স্বাভাবিক ও শান্তিপূর্ণ। সাভার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৭ দিন আগে

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
৭ দিন আগে

বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
৮ দিন আগে

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
৮ দিন আগে

শ্রমিকের রক্তের দাগ রাজপথে লেগে গেছে। ফলে মজুরি বোর্ডের ওপর শ্রমিকের রক্তের একটি দায় তৈরি হয়েছে। এই দায় শুধু ক্ষতিপূরণ দিয়ে শেষ হবে না। শ্রমিকের ন্যায্যমজুরি নিশ্চিত করার মধ্য দিয়েই এই দায়ের যথাযথ প্রতিফলন ঘটাতে হবে।
৮ দিন আগে

পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ দিন আগে

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১২টি মামলায় ৫ হাজার আসামি ও ৭০ জন গ্রেফতার হলেও নিহত শ্রমিক তৌফিক হত্যায় এখনো কোনো মামলা হয়নি।
৯ দিন আগে

শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ১০০টি কারখানা খোলা ছিল এবং সেগুলোতে উৎপাদন কার্যক্রম চলেছে। বাকি কারখানাগুলো বন্ধ আছে।
৯ দিন আগে

মরিশাসের প্লেইন-দে-পাপাইয়ে একটি শিল্প কারখানায় কন্টেইনার ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
৯ দিন আগে

সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়ানোর অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘পলাতক শক্তি দেশের বাইরে থেকে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাকশ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে।’
১০ দিন আগে

রহিমা বেগম বলেন, ‘দুই বছরে আমার বেতন বাড়ছে মাত্র এক হাজার টাকা, আর শুধু গ্যাসের দামই বাড়ছে প্রায় দেড় হাজার টাকা। এখন আপনারাই বলেন, আমরা সংসার চালাবো কিভাবে।’
১০ দিন আগে

নীলফামারীর সৈয়দপুরে আহমেদ প্লাইউড কোম্পানির মালিকপক্ষের উসকানিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তবে স্থানীয় লোকজন ও আটকেপড়া যানবাহনের চালক-হেলপারদের প্রতিরোধে জনভোগান্তির এই ষড়যন্ত্রমূলক অবরোধ ভেস্তে গেছে।
১০ দিন আগে

গাজীপুরের টঙ্গী, বাসন, কোনাবাড়ি ও শ্রীপুর এলাকার প্রায় সব কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলেছে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিকদের কাজে যোগদানের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১০ দিন আগে


