রুহুল কবির রিজভী, শেখ হাসিনা, আধিপত্যবাদ, আগ্রাসনবিরোধী বক্তব্য, জাতীয়তাবাদী শ্রমিক দল, জিয়াউর রহমানের সমাধি, খালেদা জিয়ার সমাধি, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি
শ্রমিক দলের নবগঠিত কমিটি নিয়ে সমাধিতে রিজভীর শ্রদ্ধা নিবেদন। সংগৃহীত
ads

কোন আধিপত্যবাদীদের সহায়তায়, তার তৈরি করার এসেটে শেখ হাসিনা আর দেশের পবিত্র মাটিতে পা রাখতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় কলকাতার এক মন্ত্রীর বাংলাদেশকে গ্রাস করার হুমকির তীব্র নিন্দা জানান তিনি।

তিনি বলেন, যে জাতিতে পাকিস্তান দমন করতে পারেনি, অন্য কোন আগ্রাসী দেশও পারবে না। কারণ এ দেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং তুলবে।

বৃহস্পতিবার জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘পলাতকরা ভারত থেকে উস্কানি দিয়ে দেশে একটা ক্রান্তিকাল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। বর্তমান সরকারের আমলে বিচার বহির্ভূত বা পেশী শক্তি দিয়ে কোন হত্যাকাণ্ড ঘটেনি বরং পতিতরা অতর্কিত হামলা বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে।’

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘উপমহাদেশে তথা পাকিস্তান ও ভারতে এ রকম মজুরি পায় না কোন পোশাক শ্রমিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সেটি করতে সফল হয়েছে।’