নৌকা ডুবি, নিখোঁজ, শ্রমিক, ফায়ার সার্ভিস, নৌকা
উদ্ধার অভিযানের দৃশ্য। নয়া দিগন্ত
ads

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে নোঙ্গর করা বালুভর্তি একটি নৌকা ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ সময় নৌকায় থাকা অপর চারজন সাঁতরে তীরে আসেন বলে জানা গেছে।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছবাজার ঘাটের পাশে এ ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (২০)। 

স্থানীয়রা জানায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের তমা নৌপরিবহন বালুভর্তি নৌকাটিতে প্রায় সাড়ে ৭০০ ফুট বালুভর্তি ছিল। রাতে নৌকাটি সুরমা নদীর তীরে চামার বাড়ির পাশে নোঙ্গর করে। ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন নৌকায়। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন। বাকি চারজন নৌকাতেই বালুর ওপর বসে ছিলেন। রাত ২টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। এতে খুঁটির সাথে বাঁধা নোঙ্গরের রশি ছিঁড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতর কেটে নদীর তীরে ওঠেন।

এ ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বিজয় সিংহ বলেন, ‘আমরা নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’