ঋণ করে বিদেশে গিয়ে প্রতারণার শিকার, সালিসে মিলছে সামান্য
ads

- সরকারি ফি ১ লাখ ৬৫ হাজার, শ্রমিকের খরচ ৪ লাখ ৭৫ হাজার!
- বিদেশে গিয়ে সর্বস্ব হারানো শ্রমিকের বিচার মেলে না
- সরকারি সালিসে ৮৫ অভিযোগের ২৮টির নিষ্পত্তি

 

সৌদি আরবে যেতে সরকার নির্ধারিত ফি ১ লাখ ৬৫ হাজার টাকা। তবে শ্রমিকেরা গড়ে দিয়েছেন চার লাখ ৭৫ হাজার, অর্থাৎ নির্ধারিত ফির প্রায় তিন গুণ তাদের দিতে হয়েছে। প্রতিশ্রুত কাজ না পেয়ে ঋণের বোঝা নিয়ে ফিরে সরকারি সালিসে গিয়েও তারা ফেরত পাচ্ছেন খরচের অতি সামান্য অংশ। শুধু কী তাই, বিদেশে গমনকারী ৯১% শ্রমিক চুক্তিপত্রহীন, ১০০% নারী গৃহকর্মী বেতনবঞ্চনার শিকার, এবং মাত্র ১৫% পায় ক্ষতিপূরণ। 
অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির (ওকাপ) গবেষণা ‘জাস্টিস বাই প্রসিডিউর?’ (নভেম্বর ২০২৬) বলছে, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিণ ব্যুরোর (বিএমইটি) সালিসে নিষ্পত্তি হওয়া অভিযোগেও তিপূরণ পাচ্ছে গড়ে পুরুষের খরচের ১৫ শতাংশ ও নারীর ১২ শতাংশ। গবেষণায় ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৮৫ জন প্রত্যাবাসিত শ্রমিকের (৫০ পুরুষ, ৩৫ নারী) অভিযোগ অনুসরণ করা হয়েছে। এর সাথে সরকারি কর্মকর্তা, সুশীলসমাজ প্রতিনিধি ও আইন বিশেষজ্ঞসহ আরো ২৯ জনের বক্তব্য নেয়া হয়েছে। সব মিলিয়ে ১১৪ জন, যাদের ৬৪ জন পুরুষ ও ৫০ জন নারী। গত সপ্তাহে আনুষ্ঠিকভাবে এই প্রতিবেদন একটি অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। তবে বিএমইএটি ওপর যে অভিযোগ আনা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা স্বীকার করতে রাজি হননি বলে জানা গেছে। 
ফি কয়েক গুণ : ওকাপের জরিপভিত্তিক সমীক্ষায় বলা হয়েছে, একজন শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার সরকারি ফি ৭৯ হাজার ৮৯০ টাকা, শ্রমিকেরা দিয়েছেন গড়ে ৪ লাখ ৬২ হাজার, প্রায় ৫.৮ গুণ। সংযুক্ত আরব আমিরাত ও জর্দানে ব্যয় ছিল প্রায় ৪.২ গুণ। অভিযোগকারী ৫০ পুরুষের সবাই নির্ধারিত হারের চেয়ে বেশি দিয়েছেন।
নারী গৃহকর্মীদের খরচ নিয়োগকর্তার বহন করার কথা। তবু ৪০ শতাংশ গড়ে ৩১ হাজার ৯০০ টাকা দিয়েছেন। প্রায় দুই-তৃতীয়াংশ অভিযোগকারী বলেছেন, তারা ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা মহাজনের ঋণে বিদেশে গেছেন।
শুরুতেই জালিয়াতি! : বলা হয়েছে, আইনে বাধ্যতামূলক হলেও ৯১ শতাংশ শ্রমিক বিদেশ যাওয়ার আগে লিখিত চুক্তি পাননি। যারা পেয়েছেন, তাদের বেশির ভাগ তা পেয়েছেন ফাইটের কয়েক ঘণ্টা আগে, আরবি বা ইংরেজিতে লেখা। মেডিক্যাল পরীার জন্য সবার কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা নেয়া হলেও প্রায় ১৮ শতাংশের পরীাই হয়নি। ১৫ শতাংশ প্রশিণে না গিয়েই ওরিয়েন্টেশনের সনদ পেয়েছেন।
গন্তব্যে গিয়ে ৫০ পুরুষের অর্ধেক কোনো কাজই পাননি। ৪০ শতাংশ পুরুষ ও ৫৭ শতাংশ নারী চুক্তির মেয়াদ শেষের আগে ফিরেছেন।
সিঙ্গাপুরগামী এক শ্রমিককে এইচআইভি আক্রান্ত বলে ১১ দিনে ফেরত পাঠানো হয়। রিপোর্ট তাকে দেখানো হয়নি। দেশে একাধিক চিকিৎসক তাকে নেগেটিভ নিশ্চিত করেন। ঋণ দাঁড়ায় দুই লাখ টাকার বেশি।
নারীরা সবচেয়ে বেশি বঞ্চিত : নারী গৃহকর্মীদের সবাই মজুরি বঞ্চনার কথা জানিয়েছেন। ৭৭ শতাংশ শারীরিক নির্যাতনের কথা বলেছেন (পুরুষদের মধ্যে ২০ শতাংশ), ৮৯ শতাংশ আটকে রাখার কথা। আঘাত পেয়েও চিকিৎসা পাননি ৮৩ শতাংশ। এক নারী ১৮ ঘণ্টা কাজ করেছেন, তিন মাসের বেতন পাননি, অসুস্থ ছেলের কাছে ফিরতে চেয়েও অনুমতি পাননি। ছেলে মারা যাওয়ার পর ফিরেছেন।
সালিসেও পিছিয়ে তারা। প্রথম শুনানির অপোয় থাকা ২৫টি অভিযোগের ১৬টি নারীদের। নারীদের ভাষ্য, শুনানিতে এজেন্টরা তাদেরই দোষ দিয়েছে, কর্মকর্তাদের সামনেও।
ফাইল নড়ে তাগাদায় : সমীক্ষায় সংশ্লিষ্ট আইন বিষয়ে বলা হয়েছে, আইনে শুনানির সময়সীমা ৩০ কার্যদিবস। বাস্তবে মাত্র ২০ শতাংশ েেত্র তা হয়েছে, ২৯ শতাংশের কখনো শুনানিই হয়নি। ১০টি আবেদন সরকারি খাতা থেকে ‘হারিয়ে’ গেছে। লিখিত নোটিশ পেয়েছেন ২২ শতাংশ, ৩০ শতাংশ কোনো নোটিশই পাননি। বিনা তাগাদায় শুনানির নোটিশ মিলেছে মাত্র ৯ শতাংশের। ৮৫টি অভিযোগের একটিতেও আলাদা তদন্তের নথি পাওয়া যায়নি।
‘সমঝোতা’র চাপ : ৮৫টির মধ্যে ২৮টি নিষ্পত্তি হয়েছে, পাঁচটি বাদ পড়েছে, ৫২টি ঝুলে আছে। নিষ্পত্তি হওয়া অভিযোগের অর্ধেকে তিপূরণ ৩০ থেকে ৫০ হাজার টাকা।
শ্রমিকরা অভিযোগ করেছেন,  কর্মকর্তারা এজেন্সির বিষয়ে এক নারী বলেছেন, তাকে বলা হয়েছে, এজেন্সিগুলো কোটি টাকায় লাইসেন্স নেয়, ১০-২০ হাজার টাকার জন্য সময় নষ্ট করে না। তিনি নিজের কথা বলার সময় পেয়েছেন দুই মিনিট, এজেন্সি ২০ মিনিট। এক পুরুষ ২ লাখ ৬০ হাজার টাকা দাবি করলে ৫০ হাজারে মীমাংসার নির্দেশ আসে। ছবি তুলে ও স্ট্যাম্পে সই নিয়ে হাতে দেয়া হয় ৩০ হাজার। আরেকজনকে বলা হয়, না মানলে অভিযোগ ঢাকার কেন্দ্রীয় অফিসে যাবে। কর্মকর্তারা এমন পাঠানোর কথা স্বীকার করেছেন। ওকাপ  প্রতিবেদনে সরাসরি দুর্নীতির প্রমাণ নেই, তবে অনেক শ্রমিকের ধারণা, এজেন্ট ও কর্মকর্তাদের ঘনিষ্ঠতার কারণে অভিযোগ ঝুলে থাকে।
নারী শ্রমিকদের বাড়তি বঞ্চনা : শারীরিক নির্যাতন নারীদের ৭৭%, পুরুষদের ২০%। কর্মস্থলে আঘাত পেয়ে চিকিৎসা পাননি ৮৩% নারী। নারীদের ৫৪% কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পাননি। শুনানিতে এজেন্টরা তাদের দোষারোপ ও অপমান করেছে বলে অভিযোগ। এদের ২৭ জনের মধ্যে ১৬ জন এখনো প্রথম শুনানির অপোয়। ৪৩% নারী ছয় মাসের মধ্যে ফিরে এসেছেন এবং সামাজিক কলঙ্ক ও পারিবারিক প্রত্যাখ্যানের মুখে পড়েছেন।
সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলো। একজন নারী গৃহকর্মী তার অসুস্থ ছেলের কাছে ফিরতে চেয়েছিলেন, অনুমতি মেলেনি। ছেলে মারা যাওয়ার পর তিনি ফিরেছেন। 
ভুয়া এইচআইভি রিপোর্ট। সিঙ্গাপুরগামী এক শ্রমিককে এইচআইভি আক্রান্ত বলে ১১ দিনে ফেরত পাঠানো হয়, পরে একাধিক চিকিৎসক নেগেটিভ নিশ্চিত করেন। ঋণ দুই লাখ টাকার বেশি। এটি আলাদা অনুসন্ধানের দাবি রাখে।
ব্যয়ের ঋণ ও মহাজনি সুদ। দুই-তৃতীয়াংশ শ্রমিক ঋণ করে গেছেন। যাতায়াত, মজুরি হারানো ও বারবার ধরনার খরচ বিবেচনায় শ্রমিকদের জন্য অভিযোগ চালিয়ে যাওয়াই বিলাসিতা। গবেষণার ভাষায় প্রক্রিয়াটি ‘সহনশীলতার পরীা’।
উপ-এজেন্ট (দালাল) নিয়ন্ত্রণ। ২০২৬ সালের জানুয়ারিতে উপ-এজেন্ট নিবন্ধনের বিধিমালা হয়েছে, কিন্তু সালিসে উপ-এজেন্ট জড়িত থাকলে দায় কার, সেটি অস্পষ্ট। বেশির ভাগ প্রতারণা দালালের হাতেই শুরু হয়।
আইনি ঝুঁকি। গবেষণা সতর্ক করছে, মধ্যস্থতা ও সালিস গুলিয়ে ফেলায় বিএমইটির পুরো ব্যবস্থা ৪১ ধারার বাইরে (আল্ট্রা ভাইরেস) প্রমাণ হয়ে বাতিল হতে পারে। প্রভাবশালী এজেন্সি আদালতে চ্যালেঞ্জ করলে হাজারো নিষ্পত্তি প্রশ্নের মুখে পড়বে।
এখানে কাঠামোগত প্রশ্নও আছে। ২০২৪ সালের সংশোধনীতে তদন্তকারী কর্মকর্তাকেই সালিসকারী করার সুযোগ রাখা হয়েছে। আবার যে বিএমইটি এজেন্সিকে লাইসেন্স দেয়, সে-ই তাদের বিরুদ্ধে অভিযোগের বিচার করে। তি নিরূপণের কোনো মানদণ্ড নেই। সমঝোতার পর টাকা আদৌ পরিশোধ হলো কি না, তা দেখার ব্যবস্থাও নেই। আইনে লাইসেন্স জামানত থেকে তিপূরণের সুযোগ থাকলেও ব্যবহারের প্রমাণ মেলেনি।
আইনি ঝুঁকি ও সুপারিশ : বিদেশগমন ও অভিবাসী আইন ২০১৩-এর ৪১ ধারায় ‘সালিস’-এর কথা থাকলেও পদ্ধতি নেই। অফিস আদেশে ‘মধ্যস্থতা’ ও ‘আপস’ যুক্ত হয়েছে। গবেষক সতর্ক করেছেন, প্রভাবশালী এজেন্সি আদালতে গেলে এই কাঠামো আইনের এখতিয়ারের বাইরে ঘোষিত হতে পারে।
সুপারিশের মধ্যে আছে তদন্ত, মধ্যস্থতা ও বিচার আলাদা করা; বিএমইটিতে স্বতন্ত্র সালিস শাখা এবং দীর্ঘমেয়াদে স্বাধীন ট্রাইব্যুনাল; ডিজিটাল ট্র্যাকিং; তি নিরূপণের প্রমিত ছক; এজেন্সির জামানত বা এসক্রো থেকে তিপূরণ আদায়; এবং ২০২৬ সালের আইনগত সহায়তা আইনের ব্যবহার। নেপালের বিশেষায়িত ট্রাইব্যুনাল, শ্রীলঙ্কার একক ডেটাবেস ও ভারতের ই-মাইগ্রেট পোর্টাল থেকে শেখার কথাও বলা হয়েছে।
গত অর্থবছরে প্রবাসী আয় এসেছে ৩ হাজার ৩০ কোটি ডলার, জিডিপির প্রায় ৬.৫৭ শতাংশ। প্রতিবেদনের মূল প্রশ্ন, শ্রমিকেরা কত অবদান রাখছেন তা নয়, রাষ্ট্রের নিজের ব্যবস্থা ব্যর্থ হলে তাদের কাছে রাষ্ট্রের দায় কী।