লোড হচ্ছে...
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। পরের ম্যাচে হামজার জন্য অপেক্ষা ফুটবলারদের।
১১ দিন আগে

ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
১১ দিন আগে

‘এ ধরনের ঘটনা সামাজিকভাবে আমাদের ছোট করে। শিল্পী হিসেবে আমি খুবই দুঃখিত এবং চাই না এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটুক।’
১১ দিন আগে

আয়কর নির্দেশিকার এ উদাহরণে সঙ্গীতশিল্পীদের পেশাগত আয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। কোনো শিল্পী ব্যক্তিগতভাবে গান পরিবেশন করলেও তার সাথে সহশিল্পী, যন্ত্রশিল্পী ও অন্যান্য সহযোগী যুক্ত থাকলে তাদের পারিশ্রমিক পেশাগত ব্যয় হিসেবে বিবেচিত হতে পারে।
১১ দিন আগে

গবেষণায় দেখা গেছে, নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে প্রথমবার রান্না করা প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে।
১১ দিন আগে

যে মানুষগুলোর ঘামের বিনিময়ে দেশের রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি অর্জিত হয়। যাদের শ্রমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে থাকে। তাদের ক্ষুধার্ত রেখে দেশের অর্থনীতি টেকসই হতে পারে না। তাই পোশাক কারখানায় ভাঙচুর বা সহিংসতা যেমন কঠোর হস্তে দমন করতে হবে, তেমনি রাজনৈতিক ইন্ধনের নামে শ্রমিকের ন্যায্য দাবি অবদমিত করার চেষ্টাও আত্মঘাতী হবে। শিল্পমালিক, শ্রমিক সংগঠন এবং সরকারকে আজ এক টেবিলে বসতে হবে গভীর সংবেদনশীলতা ও দূরদর্শিতা নিয়ে।
১১ দিন আগে

‘ছাত্রশিবিরের এই পথচলাকে বারবার থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে ছাত্রশিবির কখনোই কাউকে ভয় দেখিয়ে নিজেদের আদর্শের দিকে নিয়ে আসতে চায়নি; বরং শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ছাত্রশিবির তার ক্রিয়েটিভিটি, সৌন্দর্য ও উৎকর্ষতা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে।’
১১ দিন আগে

আইজিসির কো-চেয়ার হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্যদিকে, রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল অ্যাজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।
১১ দিন আগে

‘আমাদের প্রকাশনাগুলো কেবল উপহারসামগ্রী বা বিনোদনের উপকরণ নয়; বরং এর মাধ্যমে ছাত্রসমাজ, পরিবার, অভিভাবক ও সুধীমহলের কাছে ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে চাই। নতুন প্রজন্মের মধ্যে চিন্তা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই আমাদের লক্ষ্য।’
১১ দিন আগে

‘নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশুদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তারা কী কী খেলা খেলে ও পছন্দ করে তা জানতে চান।’
১১ দিন আগে

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১২টি মামলায় ৫ হাজার আসামি ও ৭০ জন গ্রেফতার হলেও নিহত শ্রমিক তৌফিক হত্যায় এখনো কোনো মামলা হয়নি।
১১ দিন আগে

সকালে সজিব ইসলাম তার বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকারে যান। এ সময় শহিদুল ইসলাম পাখি শিকারে বাঁধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যুবক সজিব তার হাতে থাকা এয়ারগান দিয়ে ওই মাছ ব্যবসায়ীর পাঁজরে গুলি করেন।
১১ দিন আগে

মালয়েশিয়ার সাইবার জায়ায় বৃষ্টিভেজা রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশী বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কিশোর আইমান ফেরদাউস বিন মেহেদীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় বাংলাদেশ কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১১ দিন আগে

‘প্রান্তিক পর্যায়ে প্রাণিসম্পদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ তৈরি করে।’
১২ দিন আগে

শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ১০০টি কারখানা খোলা ছিল এবং সেগুলোতে উৎপাদন কার্যক্রম চলেছে। বাকি কারখানাগুলো বন্ধ আছে।
১২ দিন আগে

‘‘যারা থামতে জানে না তাদের জন্যই মোনামী মার্কার মোটো নিয়ে বাজারে এলো ‘মোনামী মার্কার’। ওরা বারবার বলছিল, ‘আমি তারকার চেয়ে কম নয়।’ আমি বললাম, তাহলে তাই হোক!’
১২ দিন আগে

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
১২ দিন আগে

সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে সম্মিলিত উদ্যোগে কোটি টাকা ব্যয়ে স্টিলের সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করছে গ্রামবাসী।
১২ দিন আগে

ভারতের ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ১৮ চাকার একটি ট্রাকের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছেন।
১২ দিন আগে

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে নিয়ে আসা হয়েছে।
১২ দিন আগে


