
দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬-এর উদ্বোধন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা: জাহিদ হোসেন বলেন, ‘সর্বজনীন পেনশন ব্যবস্থায় ৬০ বছরের নিচের বয়সী ব্যক্তিরা পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।’
মেলায় সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানসহ স্থানীয় নেতা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন শেষে অতিথিরা একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন ও মেলায় স্থাপিত সর্বজনীন পেনশন-সংক্রান্ত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









