
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুনে সমৃদ্ধ হবে, কর্মে হবে আত্মনির্ভর। মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আপন মর্যাদায়।
আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিরপুর জাতীয় স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শ’য়ের বেশি কলেজের অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন।
অধ্যক্ষদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশের বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়িয়ে, আপনাদের ভূমিকা আলোকবর্তিকার মতো। আপনাদের জ্ঞানের আলোয় আলোকিত আজকের এই সম্মিলন। আপনারা কলেজের প্রধান। কলেজের অধ্যক্ষ। একজন অধ্যক্ষ শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন। আপনি আপনার প্রতিষ্ঠানের নেতা এবং নৈতিক দিকদর্শী। আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। আপনাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছুই নির্ভর করে।
বিস্তারিত আসছে...
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









