লোড হচ্ছে...
ইরানের সর্বোচ্চ নেতার একজন সিনিয়র উপদেষ্টা বৈশ্বিক জ্বালানি রুট নিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা আরও বাড়ায়, তবে হরমুজ প্রণালীর বাইরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
৬ এপ্রিল, ২০২৬
আমেরিকা অবশেষে গতকালের ভূপাতিত এফ-১৫ ঈগলের ওয়েপনস স্পেশালিস্ট অফিসারকে (ডব্লিউএসও) উদ্ধার করতে পেরেছে। প্রথমবারের প্রচেষ্টা ব্যর্থ হলেও দ্বিতীয়বারেরটা সাকসেসফুল হয়েছে। আমেরিকার এই কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনে টেকনোলজি, টেরেইন আর কিছু স্মার্ট ট্যাকটিক্স তাদের পক্ষে ছিলো, তাই এই উদ্ধার কাজ সফলভাবে শেষ হয়েছে। যদিও আমেরিকান পক্ষ বলেছে এটা তাদের জীবনের কঠিনতম উদ্ধারকাজ ছিলো।
৫ এপ্রিল, ২০২৬
এটি একটি শ্বাসরুদ্ধকর ঘটনা, যা এখনও চলমান এবং আমরা কথা বলার সাথে সাথেই নতুন মোড় নিচ্ছে। ভূপাতিত হওয়ার পর দুই দিন ধরে ইরানি কর্তৃপক্ষকে ফাঁকি...
৫ এপ্রিল, ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করা, নতুবা ‘সর্বনাশা পরিস্থিতি’ মোকাবিলার জন্য ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। শনিবার মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন: "মনে আছে যখন আমি ইরানকে চুক্তি করা বা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম,"—তিনি ২৬ মার্চের একটি চরমপত্রের কথা উল্লেখ করেন। "সময় ফুরিয়ে আসছে—৪৮ ঘণ্টা পরেই তাদের ওপর সর্বনাশা পরিস্থিতি নেমে আসবে।"
৫ এপ্রিল, ২০২৬
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানের ড্রোন দেশের দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মুখপাত্র ফাতিমা আব্বাস জোহর হায়াত বলেন, এই "অপরাধমূলক আগ্রাসনে" প্ল্যান্ট দুটিতে "গুরুতর বস্তুগত ক্ষতি" হয়েছে এবং দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে।
৫ এপ্রিল, ২০২৬
‘বিদেশে শত্রুকে সমর্থনের’ অভিযোগে তেহরানের প্রসিকিউটর অফিস ১০০ জনেরও বেশি হাই-প্রোফাইল ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, এই তালিকায় বেশ কয়েকজন অভিনেতা, ক্রীড়াবিদ এবং ইরান ইন্টারন্যাশনাল ও মানোটো নিউজ আউটলেটের সাংবাদিকরা রয়েছেন। তেহরানের অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ইসরায়েলের যোগসাজশ রয়েছে।
৫ এপ্রিল, ২০২৬
একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে, তেহরান চলমান যুদ্ধে তাদের নিজস্ব পরিকল্পনা এবং ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ (specific target bank) অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
৫ এপ্রিল, ২০২৬
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যেকোনো সম্পৃক্ততা সরাসরি অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)
৪ এপ্রিল, ২০২৬
সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
৪ এপ্রিল, ২০২৬
ইরানি সূত্রগুলো এখনো কোনো পাইলটকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেনি। বরং তারা জানিয়েছে যে, অনুসন্ধান অভিযান চলছে এবং তারা এখনও ভূপাতিত অত্যাধুনিক যুদ্ধবিমানটির পাইলটকে খুঁজছে। গতকাল দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল যে একটি এফ-৩৫ ভূপাতিত হয়েছে, যদিও অন্য খবরে এটিকে এফ-১৫ বলা হচ্ছে।
৪ এপ্রিল, ২০২৬
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জীবিত অবস্থায় ওই পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য প্রায় ৮১ লাখ টাকা (৬৬,১০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছে ইরান। এই লোভনীয় প্রস্তাবের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের দাবি নিয়ে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং বর্তমান সরকার শেখ হাসিনার মতোই "ফ্যাসিবাদী পথে হাঁটছে"।
৪ এপ্রিল, ২০২৬
ইরানি বাহিনী জানিয়েছে, তারা মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে—একটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালীর কাছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমানকে পুরোপুরি ধ্বংস করেছে। দিনের পরের দিকে, ইরানের সামরিক বাহিনী জানায়, তারা একটি এ-১০ মার্কিন বিমানকে লক্ষ্যবস্তু করে, যা উপসাগরে বিধ্বস্ত হয়।
৪ এপ্রিল, ২০২৬
লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে, এটি দেশটির দক্ষিণাঞ্চল থেকে মানুষকে বিতাড়িত করার একটি কৌশলের অংশ। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, সাম্প্রতিক হামলা তীব্রতর হওয়ার এক মাসের মধ্যেই ইসরায়েল ৫৩ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে, ৮৭টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস করেছে এবং পাঁচটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য করেছে।
৩ এপ্রিল, ২০২৬
ইরানের প্রেস টিভি সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। এতে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি অব্যাহত রাখে, তবে তেহরান এই অঞ্চলের সেইসব জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করবে, যেগুলোতে আমেরিকানদের অংশীদারিত্ব রয়েছে। এর আগেও ইরানের সামরিক কর্মকর্তারা বারবার মধ্যপ্রাচ্যের প্রধান প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন।
৩ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
৩ এপ্রিল, ২০২৬
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর শুক্রবার দাবি করেছে যে, তারা একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মধ্য ইরানের আকাশে দ্বিতীয় একটি মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে পেন্টাগন এই দাবিটি নিশ্চিত করেনি এবং স্বতন্ত্র বিশ্লেষকরা বলেছেন যে, ধ্বংসাবশেষটি সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
৩ এপ্রিল, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ধারাবাহিক নতুন হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অবশিষ্ট অবকাঠামোগুলো ধ্বংস করা ‘এখনও শুরুই করেনি’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প বলেন, “আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বের যেকোনো জায়গার চেয়ে (অনেক বেশি!) শ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী, ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা এখনও শুরুই করেনি। এবার সেতুর পালা, তারপর বিদ্যুৎ কেন্দ্র!”
৩ এপ্রিল, ২০২৬
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাপ্রধান র্যান্ডি জর্জের পাশাপাশি আরও দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এবং সামরিক বিষয়ক প্রকাশনা ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর প্রতিবেদন অনুযায়ী, বরখাস্ত হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন ইউএস আর্মির ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনে এবং সেনাবাহিনীর চ্যাপলিন কর্পসের প্রধান মেজর-জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়র। এই দুই কর্মকর্তাকেও তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
৩ এপ্রিল, ২০২৬
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যের ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং এই 'মৃত্যু ও ধ্বংসের ঘূর্ণিপাক' অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেন, “মধ্যপ্রাচ্যে যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন মানুষের দুর্ভোগ ও ধ্বংস বাড়তেই থাকবে, নির্বিচার হামলা বাড়বে এবং আমাদের বিশ্বের জন্য বিপদও বাড়তে থাকবে।”
৩ এপ্রিল, ২০২৬

