লোড হচ্ছে...
চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
১৭ এপ্রিল, ২০২৬
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো- তামিম (১২) ও ফাহিম (১৩)।
১৭ এপ্রিল, ২০২৬
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
১৬ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হামে মারা গেছে ৩ শিশু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৩১৫ জন। এতে উদ্বেগ আরও বেড়েছে। একই সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর চাপ বাড়ছে আশঙ্কাজনক হারে।...
১৬ এপ্রিল, ২০২৬
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৬ এপ্রিল, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত একদিনে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
১৬ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা এবং রেজাউল হোসেনের ছেলে।
১৬ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশন পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের একটি যৌথ টিম আলমডাঙ্গা থানা রোডে অবস্থিত ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
১৬ এপ্রিল, ২০২৬
একদিনে সারা দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুইজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
১৫ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
১৪ এপ্রিল, ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৩ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯ জন রোগী। সোমবার (১৩ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
১৩ এপ্রিল, ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‘ভুল সিজার’ করার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বাসিন্দা মিষ্টি খাতুন নামে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১২ এপ্রিল, ২০২৬
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ ও ১০ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৩ শিশু।
১২ এপ্রিল, ২০২৬
নওগাঁ সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা মোছাঃ রাহী মুনীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে এই প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল সন্ধ্যায় প্রসবজনিত জটিলতার কারণে রাহী মুনীকে ‘মেট্রো হাসপাতাল নওগাঁ’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টার দিকে ডা. ফাবলিহা সাদিয়া তার অস্ত্রোপচার সম্পন্ন করেন।
১০ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার নূরনগর গ্রামে গলায় ওষুধ আটকে জান্নাতুল নামে মাত্র দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৯ এপ্রিল, ২০২৬
হামের উপসর্গ নিয়ে গতকাল বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। ওই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের।
৯ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
৯ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে জেলায় এই উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গে ১৩২ রোগী চিকিৎসাধীন, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৭ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মৌসুম শুরু থেকে এ পর্যন্ত ৪৭৯ শিশুকে হাসপাতালে ভর্তি হয়েছে।
৯ এপ্রিল, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার দায়ে এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে বেরোবির সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান ও লোকপ্রশাসন বিভাগের আসাদুজ্জামান মন্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তারা তিনজনই পলাতক রয়েছেন।
৯ এপ্রিল, ২০২৬

