শেখ হাসিনা, রণধীর জয়সওয়াল, রাশেদ খাঁন, শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি, শেখ হাসিনার মৃত্যুদণ্ড
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত
ads

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান যে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে যেকোনো নাগরিক তার নিজ দেশে যেতে পারেন, তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়! এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে একজন দণ্ডপ্রাপ্ত আসামি শুধুমাত্র বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরতে পারবে। আর বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নোত্তর শুনে মনে হলো যে ভারত কখনোই তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য ফেরত পাঠাবে না। অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরছে না, রনধীর জয়সোয়াল এটা মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিলেন।’

রাশেদ-খাঁন-ফেসবুক-পোস্ট

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।