লোড হচ্ছে...
খুলনা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল তিন বছরের শিশু আতিক। মামার হাত ধরে বিকেলে ঘুরতে বেরিয়েছিল শৈশবের আনন্দে। কিন্তু একটি বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিমিষেই থেমে গেল আতিকের সব চপলতা।
৮ এপ্রিল, ২০২৬
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এক দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে সন্দেহভাজন হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। হাসপাতালের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৪৫২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়ে
৮ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই ঝড়ের কারণে গাছ ভেঙে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত মকলেছুর রহমান (৬৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
৮ এপ্রিল, ২০২৬
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন অভিনয় শিল্পীরা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবারও (৭ এপ্রিল) নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
৭ এপ্রিল, ২০২৬
যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি; তবে তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
৭ এপ্রিল, ২০২৬
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ জন।
৭ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ১২৮২ শিশু। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের আর নিশ্চিত আক্রান্ত হয়েছে ১৮০ জন।
৬ এপ্রিল, ২০২৬
চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৬ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২১) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার মোচাইনগর...
৫ এপ্রিল, ২০২৬
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছে। মৃত সাকিবুল হাসান (১৪) রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম...
৪ এপ্রিল, ২০২৬
গত ১০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৮ জন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এদের মধ্যে পাঁচজন আত্মহত্যা করেছেন, নয়জন দুর্ঘটনায় নিহত হয়েছেন, এবং চারজন অসুস্থতার কারণে মারা গেছেন। নিহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী, বাকি অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। সবচেয়ে বেশি মৃত্যু ঘটে শুক্রবার, ৩ এপ্রিল একদিনে। একই দিনে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চার শিক্ষার্থীও প্রাণ হারান।
৪ এপ্রিল, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪৯ জন। মোট উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস। তিনি জানান, মার্চ মাসের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে মোট ৩৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া...
৩ এপ্রিল, ২০২৬
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর এলাকার ঠেঙ্গাপুর গ্রামে তুলসীগঙ্গা নদীতে ডুবে আব্দুল্লাহ (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে...
৩ এপ্রিল, ২০২৬
১৯ দিনে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৯ শিশুর মৃত্যু হামের কারণে...
৩ এপ্রিল, ২০২৬
দেশে শিশুদের নিয়মিত টিকাদানে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সংক্রমণ ইতোমধ্যেই দেশের সবকটি জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি মাসের প্রথম দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৫ জন শিশুই, যাদের মধ্যে ২৬ জনের হাম নিশ্চিত হয়েছে।
৩ এপ্রিল, ২০২৬
পাবনার সাঁথিয়ায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেলে উপজেলার করমজা ইউনিয়নের পৃথক দুই গ্রামে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো....
২ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধ ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আলমডাঙ্গা উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার হোসেন উপজেলার নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পাওয়ার জন্য ফুয়েল কার্ড বিতরণ চলছিল। এ সময় শত শত কৃষকের সঙ্গে তিনিও লাইনে অপেক্ষা করছিলেন।
৩১ মার্চ, ২০২৬

