
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাব, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২১ জনে। এর মধ্যে পাঁচ হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে।
মে মাসে এটি কেবল একটি প্রদেশে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে আটটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। প্রদেশগুলো হলো- ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, হাউত-উয়েলে, বাস-উয়েলে, শোপো, দক্ষিণ উবাঙ্গি ও উত্তর উবাঙ্গি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









