কাঁঠালবাগানে আগুন, অগ্নিকাণ্ডে দগ্ধ, শামসুন্নাহার বেগম, বার্ন ইনস্টিটিউট, সুলতান মাহমুদ শিকদার, অগ্নিকাণ্ডে মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সংগৃহীত
ads

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন শামসুন্নাহার বেগম মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হলো।

বুধবার ভোর ৫টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে আব্দুর রহমান চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পান। বাকি চারজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।