
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার তিনজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ১১৮, রংপুর বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১১৫ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৭৮ হাজার ১৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবৎ মোট এক লাখ ৭২ হাজার ৭৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৮৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









