লোড হচ্ছে...
মীর শাহে আলম বলেন, ‘বিএনপি জনগণের ভোটে মাত্র সাত মাস হলো ক্ষমতায় এসেছে, সাধ্যমতে কাজ করার চেষ্টা করছে। মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।’
১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) ২০২৬-২৭ সেশনের ৭৯ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে জানান, প্রধানমন্ত্রী আজ দুপুর সোয়া ১টার দিকে ফেনীতে এসে পৌঁছেছেন। তার গাড়িবহর পরশুরামের দিকে যাচ্ছে।
১ অক্টোবর, ২০২৬

মোস্তাফিজের দুই ওভারেই আসে ৪১ রান। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই পাকিস্তানের হাতে চলে যায়। দলের অভিজ্ঞ পেসারের এমন পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, ‘ও আমাদের টিমের বেস্ট বোলার অনেক বছর ধরে। তো ক্রিকেটে আপনি কখনো একই ওয়েতে যেতে পারবেন না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা সুইটেবল ছিল না।’
১ অক্টোবর, ২০২৬

ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়।
১ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
১ অক্টোবর, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এয়ার এশিয়া কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে।’ প্রস্তাবিত এই ফ্লাইট কক্সবাজারকে মালয়েশিয়ার পেনাংয়ের সাথে যুক্ত করবে বলেও জানান তিনি।
১ অক্টোবর, ২০২৬

মন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যে কোনো ছোট ব্যবসায়ী যে কোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।
১ অক্টোবর, ২০২৬

বেবিচকের শত কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

দেশের সকল প্রবীণ নাগরিকদের আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেন, ‘প্রবীণ ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজের ভিত্তি। তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।’
১ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা ও ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে তার কার্যালয়ের মুখপাত্র আরো লেখেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব।’
১ অক্টোবর, ২০২৬

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
১ অক্টোবর, ২০২৬

জেলের বড়শিতে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ।
১ অক্টোবর, ২০২৬

সেন্টমার্টিন দ্বীপের পর্যটক বিধিনিষেধ শিথিল করে রাত্রিযাপনের সুযোগ ও সময়সীমা বাড়াতে নতুন নীতিমালা করতে যাচ্ছে সরকার।
১ অক্টোবর, ২০২৬

শীর্ষ পর্যায়ের ২০ শতাংশ জেনারেল ও অ্যাডমিরাল ছাঁটাইয়ের পরিকল্পনা নিশ্চিত করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।
১ অক্টোবর, ২০২৬

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি ও বসতবাড়ি এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই যমুনা ব্রিকস স্থাপন করে ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। লাইসেন্স না থাকায় আইন অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অভিযানের সময় ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

জামায়াতে ইসলামীতে তরুণরা দ্রুত নেতৃত্ব ও কাজের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ...
১ অক্টোবর, ২০২৬

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক পাওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬


