
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) ২০২৬-২৭ সেশনের ৭৯ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন ও আংশিক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা।
নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া বলেন, ‘এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দেয়ার জন্য নয়, বরং নতুন কিছু সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। সামনের দিনগুলোতে আমরা আরো বিভিন্ন আয়োজন, নতুন গণমাধ্যমভিত্তিক উদ্যোগ এবং শিক্ষার্থীদের ইতিবাচক পরিচিতি তুলে ধরার ওপর গুরুত্ব দেব, যাতে বাংলাদেশী শিক্ষার্থীরা নিজেদের পরিচয় ও অর্জন গর্বের সাথে তুলে ধরতে পারে।'
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, ‘আমি এই দায়িত্ব সম্মানের সাথে গ্রহণ করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা আরো সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবে।'
কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) ও আদিবা আহমেদ (ইউপিএম), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম খোকন (মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি) ও সাবরিনা সুচনা (আলফা), সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল (এপিইউ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন (কেএলইউএসটি) ও অর্থ সম্পাদক ফারিয়া ফারা (ইউপিএম)।
এছাড়া শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা রুসো, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম চৌতি, ক্রীড়া সম্পাদক জাবেদ হাসান সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক নিসাত নাওয়ার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক নাওহা, আইনবিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সংগ্রহবিষয়ক সম্পাদক তাজ মুনসি, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু এবং ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








