
নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স না থাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের যমুনা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি ও বসতবাড়ি এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই যমুনা ব্রিকস স্থাপন করে ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। লাইসেন্স না থাকায় আইন অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অভিযানের সময় ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, ‘লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার লাইসেন্সবিহীন সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








