
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজন এবং পৃথক মামলায় ্পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাদক কারবারি জিয়া শেখ (৩৫)। তার কাছ থেকে ৫৫০ ইয়াবা পাওয়া যায়। মাদক ব্যবসায়ী মোট সেলিমকে (৫৫) ১৬০ লিটার চোলাই মদসহ ধরা হয়েছে। এছাড়া অন্য আসামিরা হলেন ফখরুল ইসলাম (৪৫), আব্দুল্লাহ আল নোমান (২২), মো: শাকিব হোসেন (১৮), মো: খাঁন সাব (২১), মো: জীবন (২০)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক পাওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








