রাড্ডা সেন্টার, রাড্ডা হামলা, ফেরদৌসি আহমেদ মিষ্টি, এমপি পদ থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যকেন্দ্রে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ফেরদৌসী আহমেদ মিষ্টি। সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তে কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ ঘটনার পর বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একইসাথে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।