চিতল মাছ, জেলে, বড়শি
জেলের বড়শিতে ধরা পড়ল ১৪ কেজি ওজনের চিতল মাছ। নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় বারনই নদে জেলের টানা বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ। 

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, উপজেলার বাঙ্গাল খলসি হালদারপাড়া গ্রামের এক জেলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বড়শিতে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের চিতল মাছটি ধরা পড়ে। পরে তা ৮৫০ টাকা কেজি দরে ১১ হাজার ৪৭৫ টাকায় পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন ব্যক্তি কিনে নেন।

বিশাল আকৃতির এ চিতল মাছটি নদীর পাড়ে আনার পর তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। বড় আকারের মাছটি ঘিরে সেখানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। 

মাছটি দেখতে আসা স্থানীয় কয়েকজন বলেন, তাদের জীবনে বারনই নদীতে এতো বড় চিতল মাছ তারা আগে দেখেননি। তবে জেলের নাম জানা যায়নি।