লোড হচ্ছে...
ইরানের ওপর ট্রাম্পের নতুন অবরোধ পরিকল্পনা ও টাস্ক ফোর্স আয়রন গেট নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোহসেন রেজাই। স্থল অবরোধের সম্ভাবনাকেও অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে তেহরান। জানুন সর্বশেষ আন্তর্জাতিক পরিস্থিতি।
১ দিন আগে

সিলেটের জিন্দাবাজার এলাকার থ্রি স্টার হোটেল গ্রান্ড প্যালেস থেকে রাতভর অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কক্সবাজারের কুখ্যাত অপরাধী সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আবদুস শুক্কুর,আমিনুর রহমান আমিন ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে আটক করেছে।
১ দিন আগে

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত।
১ দিন আগে

নিম্নতম মজুরি বোর্ডের ভোটাভুটিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন গ্রেডভিত্তিক মজুরিকাঠামোর বিস্তারিত জানুন।
১ দিন আগে

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের রায়ে ২০২৫ আফকন শিরোপা ফিরে পেল সেনেগাল। ক্যাফের সিদ্ধান্ত বাতিল হওয়ায় মরক্কোর বিপক্ষে ফাইনালে পাওয়া ১-০ গোলের জয়ই বহাল থাকল এবং চ্যাম্পিয়ন হলো সেনেগাল।
১ দিন আগে

পশ্চিম আফ্রিকার ৩০ লাখেরও কম জনসংখ্যার এক চিলতে দেশ গাম্বিয়া—যার নামকরণ হয়েছে দেশটিকে বিভক্ত করা নদীর নামানুসারে—মামলাটি দায়ের করার পর সাত বছর পেরিয়ে গেছে। দেশটি যুক্তি দিয়েছিল যে, মিয়ানমার তাদের পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাসকারী প্রধানত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছিল।
১ দিন আগে

২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকার ৫(৬) ধারা অনুযায়ী, প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
১ দিন আগে

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
১ দিন আগে

মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বংপুর গ্রামের সড়কে আলম মিয়ার পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়।
১ দিন আগে

‘আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সঙ্ঘাত উসকে দিয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করছে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতায় জড়িত। এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করতে চাইছেন।’
১ দিন আগে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
১ দিন আগে

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সুস্থতা, সামগ্রিক স্বাস্থ্য এবং জিনগত সুস্থতা নিয়ে নিজের অভিজ্ঞতা ও চিন্তাধারা তুলে ধরেছেন বাংলাদেশের সুস্থতা বিষয়ক পরামর্শক, উদ্যোক্তা ও জিনগত...
১ দিন আগে

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় এক গর্ভবতী নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার গুজবে কারখানার সামনে বিক্ষোভ হয়েছে। পরে, ওই নারী শ্রমিক নিজেই থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
১ দিন আগে

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এত দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন? তিনি তো এ দেশেরই নাগরিক। তিনি পালিয়ে গেলেন কেন, এই প্রশ্নটা তাকে করা উচিত। গেছেন তো দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।
১ দিন আগে

দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক ও ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অবিশ্বাসের ফাঁদে ফেলে দিয়েছে এবং হাসিনা দেখাতে চাইছেন যে তাকে ছাড়া বাংলাদেশ ও ভারত সম্পর্ক কখনো এগিয়ে যেতে পারে না।
১ দিন আগে

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন আর শুধু ব্যাংকের আর্থিক সঙ্কট নয়, এটি সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক অঙ্গনে ভাবমর্যাদার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ঋণ পুনঃতফসিল, ঋণ নবায়ন, সুদ মওকুফ কিংবা এককালীন ঋণ পরিশোধের সুযোগ দিয়েও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং বিভিন্ন সময়ে এসব সুবিধা দেয়ার পরও খেলাপি ঋণের পাহাড় বড় হচ্ছে। ফলে প্রচলিত পদ্ধতিতে আর কাজ হবে না বলে মনে করছেন অর্থনীতি ও ব্যাংকিং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
১ দিন আগে

দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়লেও কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১ দিন আগে

‘পরীক্ষা স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি (রুটিন) অনুযায়ী আগামীকাল বুধবারের (২৫ নভেম্বর) সকল পরীক্ষা যথারীতি নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে।’
১ দিন আগে

খাগড়াছড়ির দীঘিনালায় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।
১ দিন আগে

দিনের শুরুতে লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার রান আটকে রাখা। কিন্তু ব্যাট হাতে স্বাগতিকদের দাপটে সেই লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৭...
১ দিন আগে


