দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের সহায়তায় এ ক্যাম্প আয়োজন করে। নয়া দিগন্ত
ads

খাগড়াছড়ির দীঘিনালায় অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দীঘিনালা মিনি স্টেডিয়ামে খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও সেনাবাহিনীর মেডিক্যাল অফিসাররা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনে ছানিপড়া রোগীদের প্রাথমিকভাবে শনাক্ত করে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেয়া হবে। সেখানে তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। এ ছাড়া যেসব রোগীর চশমা প্রয়োজন, তাদের বিনামূল্যে চশমা দেয়া হবে।