জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স
ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি (রুটিন) অনুযায়ী আগামীকাল বুধবারের (২৫ নভেম্বর) সকল পরীক্ষা যথারীতি নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষার অন্যান্য সময়সূচিও অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd)  অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। বাসস