লোড হচ্ছে...
এফডিএমএস চালুর ফলে সার মজুত ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বাড়বে। একইসাথে প্রকৃত কৃষকদের কাছে চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সার পৌঁছে দেয়া সহজ হবে। সার সংগ্রহে অনিয়ম, হয়রানি ও ভোগান্তি কমাতেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৩ দিন আগে

‘আগামী ৫০ থেকে ১০০ বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য সামনে রেখেই এখনকার শিক্ষাব্যবস্থা ও জনশক্তি উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।’
১৩ দিন আগে

রাজধানীর গাবতলীতে ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদাম উদ্বোধনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গুদামে পর্যাপ্ত মজুদ রাখার পাশাপাশি স্বচ্ছতা ও প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের কাছে যথাসময়ে সুষম সার পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
১৪ দিন আগে

রাজশাহীতে বিভাগীয় বইমেলার উদ্বোধনীতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অতীতে না লিখেও পাসের সংস্কৃতিতে দক্ষতাহীন ডিগ্রিধারী বাড়ায় বেকারত্ব ও মাদক বিস্তার পেয়েছে। শিক্ষায় বাজেট বাড়িয়ে গুণগত মানোন্নয়নের চেষ্টা চলছে।
১৭ দিন আগে

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু। গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগে এক বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি।
১৭ দিন আগে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভ পরিস্থিতির উন্নতি এনওপি সীমা বাড়ানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এনওপি সীমা বাড়ানোর সুবিধার পাশাপাশি কিছু ঝুঁঁকিও রয়েছে। ব্যাংকগুলো ভবিষ্যতে ডলারের দাম বাড়বে- এমন প্রত্যাশায় বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারে। একাধিক ব্যাংক একই কৌশল অনুসরণ করলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ কমে গিয়ে অন্য ব্যাংকগুলোর জন্য সঙ্কট আরো বাড়তে পারে।
২০ দিন আগে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নেতৃত্বে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদের নিয়োগ ব্যাংকিং খাত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কেবল ব্যক্তির পরিবর্তন দিয়ে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সুশাসনের ঘাটতি দূর করা সম্ভব নয়।
২০ দিন আগে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে অবক্ষয় বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে।
২০ দিন আগে

‘মেধাবী ও সৎ মানুষ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যত বেশি প্রবেশ করবে, সমাজ তত বেশি সুন্দর, পরিচ্ছন্ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আর মেধা ও চরিত্র উপেক্ষিত হলে সেই সমাজ বিপর্যয়ের মুখে পড়বে। বর্তমানে বাংলাদেশ এমনই এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এ জন্য মাদরাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেমিক, সৎ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
২০ দিন আগে

২০২৫ সালের আগস্টের তুলনায় ২০২৬ সালের আগস্টে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মাসিক কৃষিঋণ বিতরণ ৪২ দশমিক ১০ শতাংশ বেড়েছে। আগস্ট ২০২৫-এ বিতরণ ছিল চার হাজার ৮২৬ কোটি তিন লাখ টাকা। আগস্ট ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫৭ কোটি ৯৫ লাখ টাকা।
২১ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২১ দিন আগে

তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত শিক্ষার্থীর মন্তব্যকে হিংসাত্মক ও আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করে এ চিঠি দেয়া হয়।
২১ দিন আগে

দেশের প্রাথমিক শিক্ষায় শিক্ষকসঙ্কটের সবচেয়ে বড় উদাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই। পাশাপাশি সহকারী শিক্ষকেরও উল্লেখযোগ্যসংখ্যক পদ খালি রয়েছে। ফলে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক তদারকি ও শিক্ষার মান নিশ্চিত করার দায়িত্ব সামলাতে হচ্ছে সীমিত জনবলকে।
২২ দিন আগে

বিশ্ব বর্তমানে এমন এক দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা গত এক শতাব্দীতে দেখা যায়নি। এ পরিস্থিতিতে শান্তি, উন্নয়ন, নিরাপত্তা ও বৈশ্বিক শাসনব্যবস্থার ঘাটতি কমার পরিবর্তে আরো বাড়ছে।
২২ দিন আগে

হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী ময়লার ভাগাড়ে পড়ে থাকার ঘটনায় উদ্বেগ জানিয়ে মন্ত্রী দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। এসব সামগ্রী কীভাবে সেখানে গেল, এর পেছনে কারো দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
২২ দিন আগে

সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘অব্যবহৃত সিরিঞ্জ বা কোনো চিকিৎসাসামগ্রী বাইরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। বিষয়টির সত্যতা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’
২৩ দিন আগে

সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নগরীকে পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কেউ নিশ্চয়ই চান না তার সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় হোক। সন্তান শুধু নিজের বাসার আশপাশে থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাই শুধু নিজের এলাকা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।’
২৭ দিন আগে

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার আনা জরুরি বলে মত প্রকাশ করেছেন দেশী-বিদেশী বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।
২৮ দিন আগে

‘বর্তমান ও বিগত সরকারের সময়ে আলিয়া মাদরাসা থেকে শিক্ষার্থীদের মুখ ফিরিয়ে নিতে নানা ষড়যন্ত্র করা হয়েছে। এর অংশ হিসেবে আলিয়া মাদরাসার শিক্ষাকাঠামোকে স্কুল-কলেজের মতো করে ফেলা হয়েছে। এখন স্কুল-কলেজে যে বই পড়ানো হয়, মাদরাসাতেও একই বই পড়ানো হচ্ছে।’
২৮ দিন আগে

নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার পরিবেশ সুরক্ষায় যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
২৮ দিন আগে


