মো: নূরুল হুদা
মো: নূরুল হুদা। সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো: নূরুল হুদা। 

Advertisement

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছরের জন্য তিনি সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, তিনি জনতা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।

মো: নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেলের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আইসিবিতে তিনি বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত দায়িত্বও পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান), ব্যাংকিংয়ে স্নাতকোত্তর এবং মার্কেটিংয়ে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। বাসস