লোড হচ্ছে...
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মিথ্যা পরিচয় ব্যবহার করে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার দুইদিন পরও কোনো খোঁজ না মেলায় তার পরিবার ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। তারা তাদের স্বজনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
১৯ অক্টোবর, ২০২৬

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ শ্রেণির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের লাইসেন্স ও কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিদ্যমান নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে।
১৮ অক্টোবর, ২০২৬

হাসপাতালে সুমন আলীর ছেলে মোহাম্মদ ফাহিম জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ফাহিম নিজেকে বাঁচাতে দৌড় দিলে হামলাকারীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে সুমন আলী দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন এবং হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
১৬ অক্টোবর, ২০২৬

‘বাংলাদেশ ব্যাংক উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। যাদেরকে এই খাতে ঋণ দেয়া হবে, তারা যেন এর সঠিক ব্যবহার করে।’
১২ অক্টোবর, ২০২৬

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বক্সমাহমুদ বাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
১১ অক্টোবর, ২০২৬

তামাবিল স্থলবন্দর দেশের আমদানি-রফতানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া প্রয়োজন। ব্যবসার নামে কেউ যাতে অবৈধ কর্মকাণ্ডে জড়িত হতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
১০ অক্টোবর, ২০২৬

হতাহতরা হাট থেকে গরু কিনে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে বাড়িতে ফিরছিলেন। রাস্তায় কড়ই গাছ উপড়ে পড়ে সৃষ্ট হওয়া গর্তে চাকা পড়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
৯ অক্টোবর, ২০২৬

ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এসআরবি গ্রেফতার চারজনকে থানায় হস্তান্তর করেছে। অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী তারিখে রিমান্ড শুনানি হবে।
৮ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। একইসাথে ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোর ওপর জোর দেন তিনি।
৫ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী তরিকুল হক খান ওরফে রবিন সৌদি আরবপ্রবাসী। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছিয়াম হোসেনের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে ছিয়াম নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে যৌথভাবে মাছের ব্যবসার প্রস্তাব দেন। রোববার (২০ সেপ্টেম্বর) তরিকুল দেশে ফিরলে ছিয়াম সরাসরি দেখা করে একই প্রস্তাব দেন। এতে রাজি হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি মাছ কেনেন। মাছগুলো একটি বাসে ঢাকায় পাঠিয়ে তারা অন্য একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন।
৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার নেংলার দোকান সংলগ্ন ব্রিজের নিকট এই ঘটনা ঘটে।
২ অক্টোবর, ২০২৬

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কোঅর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

পিবিআই জানায়, দারুস সালাম থানার একটি মামলার তদন্তে প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে মো: মেহেদী হাসান ওরফে সোহাগ (২৭), আবুল হাসান ওরফে নাঈম (২৪) ও সুমাইয়া খাতুন ওরফে শান্তাকে (২৪) গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলার হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ভাঙতি টাকা না দেয়ার জেরে মুদি দোকানে পেট্রল বোমা নিক্ষেপের পর দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

‘ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘ওয়াল স্ট্রিটের মানুষ নন; একজন বাংলাদেশী এবং রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এখানে এসেছি।’
২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; এটি মানুষের সেবা ও কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। টেইলারিং ব্যবসা আমাদের অর্থনীতি ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই খাতের সাথে শুধু মালিকরা নন—দর্জি, কারিগর, কর্মচারী, কাপড় ব্যবসায়ী, সরবরাহকারীসহ অসংখ্য মানুষ সরাসরি ও পরোক্ষভাবে জড়িত। তাই টেইলার্স ব্যবসার উন্নয়ন মানে একটি বড় জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়ন।’
২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগুনে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে যার বাণিজ্যের আকার ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।
২৫ সেপ্টেম্বর, ২০২৬


