পরশুরামে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়
ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। নয়া দিগন্ত

ফেনীর পরশুরামে আগুনে ক্ষতিগ্রস্ত ১১ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফেনী জেলা জামায়াতের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়।

Advertisement

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বক্সমাহমুদ বাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। জামায়াত মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা সব সময় জনকল্যাণ ও সামাজিক কল্যাণে কাজ করে থাকি। তারই অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আজ আমরা এসেছি। আমরা সামান্য কিছু সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই, সরকারি ও বেসরকারি উদ্যোগে সবাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসুক।’

এসময় জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ, পরশুরাম উপজেলা জামায়াত নেতা অ্যাডভোকেট এমদাদ হোসাইন, ফেনী শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, বক্সমাহমুদ ইউনিয়ন আমির ইমরান হোসেন ও সেক্রেটারি মীর হোসেন উপস্থিত ছিলেন।