লোড হচ্ছে...
বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের নতুন সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীতে সংবাদ সংগ্রহের সময় পৃথক দুটি স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও গাড়ি আটকে হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপির বিজয় অনিবার্য, ইনশাল্লাহ।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
তারেক রহমানের ছোটবেলা ছিল সাধারণ। শীর্ষ সেনা কর্মকর্তা, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সন্তান হিসেবে কোনো বাড়তি সুবিধা পাননি। জিয়াউর রহমান এই মানদণ্ড ঠিক করে দিয়েছিলেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন ঢাকার গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশাল জেলার মূলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে বিএনপির প্রার্থীর ভোট কেন্দ্রের জন্য বরাদ্দকৃত টাকার ভাগাভাগি নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়েছে।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন৷ এই সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং গুম-খুনের বিচার নিয়েও কথা বলেছেন৷
১১ ফেব্রুয়ারি, ২০২৬
বৃহস্পতিবারের নির্বাচনে জয়ী হলে প্রথম অগ্রাধিকার হিসেবে দেশের নিরাপত্তা ফিরিয়ে আনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান। তবে ১৭ কোটি মানুষের এই দক্ষিণ এশীয় দেশটির জন্য সামনের পথ যে কঠিন হবে এবং বিশাল চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়ে তিনি সতর্ক করে দেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
দেড় বছর আগে মনে হচ্ছিল, বিশ্বজুড়ে গণতন্ত্রের বিপর্যয়ের যে ধারা চলছে, বাংলাদেশ হয়তো তার ব্যতিক্রম হতে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট, অর্থনৈতিকভাবে হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্মের নেতৃত্বে গণবিক্ষোভ শেখ হাসিনার দীর্ঘদিনের একনায়কতন্ত্রের পতন ঘটায়। এর মাধ্যমে ভীতি প্রদর্শন ও সংকুচিত রাজনীতির এক দশকেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে। সেই মুহূর্তটি কেবল বাংলাদেশেই নয়, বরং দেশের বাইরেও আশার সঞ্চার করেছিল—এটি ছিল প্রমাণ যে, গণতন্ত্র যখন চাপের মুখে থাকে, তখনও নাগরিকরা স্বৈরাচারী শাসকদের হটিয়ে নবজাগরণ ঘটাতে পারে।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া-৩ (সংসদীয় আসন-৭৭) নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জাকির হোসেন সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আরিফুল ইসলাম সরেজমিন পরিদর্শন শেষে এ আদেশ প্রদান করেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
সময়টা ছিল প্রায় মধ্যরাত, তবুও রাজধানী ঢাকার উত্তরে অবস্থিত তৈরি পোশাক শিল্পের কেন্দ্রবিন্দু গাজীপুরে এক নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছিলেন হাজার হাজার মানুষ। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। গত ডিসেম্বরে মা এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ্য। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রিজভী আহমেদের ব্যক্তিগত সহকারী আরিফুর...
১০ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হবে।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষরা পরাজয় এড়ানোর জন্য বিএনপিকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার (১০...
১০ ফেব্রুয়ারি, ২০২৬
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদালতের আদেশে এসব প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইলো না।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশ ব্যাপী প্রায় ১৮ দিনের নির্বাচনী সফর শেষ করলেন বিএনপি চেয়্যারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন তিনি।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে এবং ভবিষ্যতেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দলটি সক্ষম। তিনি দাবি করেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে।
৯ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা এক জনমত জরিপে দেশের দুই প্রধান রাজনৈতিক জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, মোট ভোটের হিসাবে বিএনপি নেতৃত্বাধীন জোট সামান্য এগিয়ে থাকলেও আসনভিত্তিক পূর্বাভাসে এগিয়ে রয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।
৯ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে করা এক জরিপে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার চিত্র উঠে এসেছে। ইনস্টিটিউট ফর লিডারশিপ ডেভেলপমেন্ট (আইএলডি) পরিচালিত এই জরিপে দেখা গেছে, বিএনপি জোটের পক্ষে সমর্থন ৪৪ দশমিক ১ শতাংশ, আর জামায়াত জোটের পক্ষে ৪৩ দশমিক ৯ শতাংশ ভোটার। অর্থাৎ দুই জোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক ২০ শতাংশ।
৯ ফেব্রুয়ারি, ২০২৬

