লোড হচ্ছে...
সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
২ অক্টোবর, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা ও এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
২ অক্টোবর, ২০২৬

আবুধাবি টি-টেনের আগামী আসরে একই দলের হয়ে খেলবেন বাংলাদেশের চার ক্রিকেটার। ড্রাফট থেকে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাবিবুর রহমান সোহান ও শামীম হোসেনকে দলে নিয়েছে ইউনাইটেড টাইগার্স।
২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন অংকুরের ২০২৬-২৭ মেয়াদের কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২ অক্টোবর, ২০২৬

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে আবারো দলে ফিরেছেন ব্যাটার শহীদউল্লাহ কামাল, পেসার ইয়ামিন আহমদজাই ও পেসার ইসমত আলম।
২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উপার্জনক্ষম ব্যক্তিকে ঘর ও ছাগল হস্তান্তর করা হয়েছে।
২ অক্টোবর, ২০২৬

নৌ-বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বেশির ভাগকে মানব পাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে তাদের সমুদ্রপথে নেয়া হচ্ছিল। বোটটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। আটক ব্যক্তিদের ও জব্দ করা বোটটি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
২ অক্টোবর, ২০২৬

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
২ অক্টোবর, ২০২৬

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব ঘটে।
২ অক্টোবর, ২০২৬

দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। এর ফলে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জায়গা পেয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের ষষ্ঠ দলটি আসবে বাছাইপর্ব থেকে। অন্যদিকে গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সহস্বাগতিক জিম্বাবুয়ে। এই গ্রুপেও বাছাইপর্ব থেকে একটি দল যোগ দেবে।
১ অক্টোবর, ২০২৬

ফিফা আসিয়ান কাপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশকে ৯-২ গোলে হারিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে শেষ ম্যাচের আগে চার পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে ছিল ইন্দোনেশিয়া।
১ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই মাসে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।
১ অক্টোবর, ২০২৬

মাফুশি আইল্যান্ডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কনস্ট্রাকশনের কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন বাবা লিটন।
১ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের কারণে কারো প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে নিয়ম অনুযায়ী ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে হবে।
১ অক্টোবর, ২০২৬

৫১ বছর আগে দুই দেশ কূটনীতির একটি দরজা খুলেছিল। আজ বাংলাদেশের সামনে অর্থনীতির আরও বড় একটি দরজা খুলছে। বৈশ্বিক উৎপাদনের নতুন মানচিত্রে বাংলাদেশ সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। ট্রেনটি হয়তো ইতিমধ্যে স্টেশন ছেড়ে দিয়েছে—কিন্তু এখনও সময় আছে উঠে পড়ার। শর্ত একটাই: শুধু যাত্রী হয়ে নয়, নিজের ভবিষ্যৎ গন্তব্য ঠিক করে সেই ট্রেনে উঠতে হবে।
১ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া অংশীদারিত্ব ভবিষ্যতে বাস্তব অর্থনৈতিক সুযোগ, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও চলাচল বৃদ্ধির ওপর আরো বেশি গুরুত্ব দেবে।
১ অক্টোবর, ২০২৬

তিনি বলেন, তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এই আধুনিক সদর দফতর কেবল একটি নতুন অবকাঠামো নয়, বরং বাহিনীর ব্যাপক সংস্কার, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্মিতব্য এই বহুতল ভবন আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা, দ্রুত তথ্য বিনিময়, সেন্ট্রাল অপারেশন মনিটরিং, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনার আধুনিক কমান্ড সেন্টার হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।
১ অক্টোবর, ২০২৬

মোস্তাফিজের দুই ওভারেই আসে ৪১ রান। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই পাকিস্তানের হাতে চলে যায়। দলের অভিজ্ঞ পেসারের এমন পারফরম্যান্স নিয়ে লিটন বলেন, ‘ও আমাদের টিমের বেস্ট বোলার অনেক বছর ধরে। তো ক্রিকেটে আপনি কখনো একই ওয়েতে যেতে পারবেন না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। আমার কাছে মনে হয় তার জন্য আজকের দিনটা খুব একটা সুইটেবল ছিল না।’
১ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ’আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’- এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে তার অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড আইনিভিত্তির ওপর আরো সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরো সুশৃঙ্খল হবে।
১ অক্টোবর, ২০২৬


