ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ
ঢাকা কলেজে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগৃহীত

ঢাকা কলেজ ক্যাম্পাসের দেয়ালে অঙ্কিত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একইসাথে মুছে ফেলা গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কন ও সংরক্ষণের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement

রোববার (৮ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান তাকি স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

আরো পড়ুন—দোয়া-ইবাদাত নিয়ে বিদ্রুপ : ভাইরাল সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত

Advertisement

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের এক অনন্য ইতিহাস। ঢাকা কলেজের দেয়ালে অঙ্কিত গ্রাফিতিগুলো শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মারক। এসব গ্রাফিতি মুছে ফেলা একটি ঐতিহাসিক অধ্যায়ের স্মৃতিকে আড়াল করার চেষ্টা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিচিহ্ন মুছে ফেলার বিষয়ে প্রশাসনের দায় এড়িয়ে যাওয়া রহস্যজনক ও অগ্রহণযোগ্য। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে কোনো ঐতিহাসিক স্মারক মুছে ফেলার সংস্কৃতি কাম্য নয়।

ছাত্র জমিয়ত বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়। এটি দেশের ছাত্রসমাজ ও আপামর জনতার সম্মিলিত সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। দেয়াল থেকে গ্রাফিতি মুছে ফেলা গেলেও ইতিহাসের বাস্তবতা ও মানুষের স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়।

বিবৃতিতে ঢাকা কলেজ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।