
‘সমবায় সাংবাদিকতা বিকাশে নিবেদিত’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন (বাকোজা)।
শনিবার (৭ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের জন্যে ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
আরো পড়ুন—দোয়া-ইবাদাত নিয়ে বিদ্রুপ : ভাইরাল সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত
মনোনীত কার্যনির্বাহী কমিটির সভাপতি আতিকুর রহমান (সম্পাদক, মুক্তির ডাক ২৪ ডট কম), সহ-সভাপতি জিলানী মিল্টন (সিনিয়র রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত), সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (নির্বাহী সম্পাদক, সিটি পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক মানব কথা), সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলাম (সিনিয়র রিপোর্টার, দৈনিক রুপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক-শাহীনুর আলম (ফ্রিল্যান্স), দফতর সম্পাদক মনজুরুল আলম মুকুল (সাব এডিটর, দেশকাল নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক খোন্দকার এরফান আলী বিপ্লব (রিপোর্টার, বাংলাদেশ বেতার), কল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান (বিটিভি) এবং সংস্কৃতি সম্পাদক নুরুন্নাহার চৌধুরী কলি (স্টাফ রিপোর্টার, ভিওডি বাংলা)।
নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন—মশিউর রহমান রুবেল (বার্তা সম্পাদক, দৈনিক স্বদেশ প্রতিদিন), মো: মোবারক হোসেন (দৈনিক আমার দেশ), হাসান শাফী (সম্পাদক, হার্ড টক বাংলা), হরলাল রায় সাগর (দৈনিক ভোরের কাগজ), ইমরুল কায়েস (ঢাকা মেইল), শাফিউল আল ইমরান (দৈনিক ডেসটিনি), রতন চন্দ্র বালো (সিনিয়র রিপোর্টার, দৈনিক বাংলাদেশের আলো), মো: তানজির খান রনি (নাগরিক টিভি), ওমর ফারুক উজ্জ্বল (দৈনিক সমকাল) এবং মো: মাহবুবুর রহমান (স্টাফ রিপোর্টার, বাংলা এফএম)।
উল্লেখ্য, নেপাল সোসাইটি অব কো-অপারেটিভ জার্নালিস্টের একান্ত উৎসাহে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন গঠিত হয়েছে। আন্তঃরাষ্ট্র সমবায় সাংবাদিক ফেডারেশন গঠনের ব্রত নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








