
সিলেট টেস্টে কঠিন এক সমীকরণের সামনে বাংলাদেশ। দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভাঙতে হবে নাজমুল হোসেনের দলকে। তবে ঠিক কতো রান তাড়া করতে হবে—তা জানতে অপেক্ষা করতে হচ্ছে। ক্যারিবীয়রা যেভাবে ছুটছে, থামার লক্ষণ নেই মোটেও।
রোববার দিনের শুরুতে ২৩ রানে পিছিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ ছিল। কিন্তু চতুর্থ দিনের প্রথম সেশন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে শুরু করে ক্যারিবীয়রা। ৩০ ওভারে ১২১ রান তুলে ২ উইকেটে ১২৮ রান নিয়ে লাঞ্চে যায় তারা।
এরপর তৃতীয় উইকেটে হজের সাথে যোগ দেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম। দুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন। দ্বিতীয় সেশনের ২৮ ওভারে এই জুটি যোগ করেছে ১৩১ রান। ৬৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ২৬৯।
তৃতীয় সেশনের শুরুতেই উইকহ্যামকে ফেরান তাইজুল। ১০৭ বলে ৭৮ রান করে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে থেমে নেই ক্যারিবীয়রা। হজ তুলে নেন সেঞ্চুরি।
ইতোমধ্যে ৩০০ রানের পেরিয়ে গেলে বাংলাদেশের টার্গেট। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৩৬ রান মাত্র ৩ উইকেট হারিয়ে। আমির ১৬ (৪৩) ও হজ ১৩৬ (১৮০) রানে অপরাজিত রয়েছেন।
ম্যাচের নিয়ন্ত্রণ এখন ক্যারিবীয়দের হাতে। আর জয়ের পথ কঠিন হচ্ছে বাংলাদেশের জন্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








