লোড হচ্ছে...
বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির বড় উৎস হয়ে উঠেছে প্রবাসী আয়। নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জুলাই ১ থেকে সেপ্টেম্বর ২৮ পর্যন্ত বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৮৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৯৯ কোটি ২০ লাখ ডলার বা ১৩.৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এ হিসাব পাওয়া গেছে।
১ অক্টোবর, ২০২৬

এবারই ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আগের ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণার ব্যবস্থা থেকে সরে এসে অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত সমন্বয় করার সুযোগ তৈরি হলো।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় ব্যাংক আগামীকাল বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: হাবিবুর রহমান।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

নতুন এই ব্যবস্থার অধীনে, বাংলাদেশে পরিচালিত বিদেশী এয়ারলাইনসগুলো বিমান টিকিটের বিপরীতে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবে, যা দেশের বাইরে অবস্থিত আন্তর্জাতিক পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো পেমেন্ট সিস্টেম পরিচালনা বা পেমেন্ট সেবা প্রদান নিষিদ্ধ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংকিং ব্যবস্থায় অর্থের ঘাটতি নেই। বরং তারল্য পরিস্থিতি আগের তুলনায় স্বস্তিদায়ক। নীতিসুদও কমানো হয়েছে। সরকারি সিকিউরিটিজের সুদহার কমেছে। আমানত বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩৭ বিলিয়ন ডলারের ওপরে। কিন্তু এই অর্থের বড় অংশ অর্থনীতির উৎপাদনশীল খাতে প্রবাহিত হচ্ছে না। বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি আটকে আছে ৫ শতাংশের নিচে। বিপরীতে সরকারের ব্যাংকঋণ দ্রুত বাড়ছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশের ব্যাংকিং খাতে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা বিরাজ করছে। একদিকে সাধারণ মানুষের আস্থায় ব্যাংকে তরতর করে বাড়ছে আমানত, অন্যদিকে বিতরণ করা ঋণের গুণগত মান নিয়ে উদ্বেগ আরো গভীর হচ্ছে। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের জুন ২০২৬-এর সর্বশেষ ব্যাংকিং খাত পর্যালোচনা অনুযায়ী, ব্যাংকগুলোর মোট আমানত ১০.৭ শতাংশ বেড়ে ২২ লাখ ১০ হাজার ৪০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে ঋণ ও অগ্রিম ৪.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ আট হাজার ৭০০ কোটি টাকায়।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ স্লোগানে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

নতুন করে প্রাথমিকভাবে এলওআই পাওয়ার জন্য নির্বাচিত চারটি প্রতিষ্ঠান হলো বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২.১৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ২.১৬৪ বিলিয়ন ডলার। এ হিসাবে সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১.৫ শতাংশ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হওয়া সত্ত্বেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য খোলা থাকবে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সঙ্ঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে। এর সাথে দেশে জ্বালানির দাম বৃদ্ধি ও নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের অর্থবাজারে স্বল্পমেয়াদি তারল্য ব্যবস্থাপনায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সরাসরি তারল্য নেয়ার প্রবণতা কমার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের মধ্যে ঋণ ও রেপো লেনদেন বাড়িয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

খেলাপি ঋণের বড় অংশ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ওপরও চাপ তৈরি করেছে। জুন শেষে ছয় রাষ্ট্রীয় ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৭৫ হাজার ৩৯৬ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ২৯ হাজার ২৯ কোটি, রূপালী ব্যাংকের ১৯ হাজার ২৮১ কোটি এবং সোনালী ব্যাংকের ১৫ হাজার ৪৮ কোটি টাকা। অর্থাৎ শুধু বেসরকারি ব্যাংক নয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনাও বড় সঙ্কটের মুখে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর- এই তিন দিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করার জন্য পরিবেশ অধিদফতরকে নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে, সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করার সুপারিশ করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিদ্যমান অতিরিক্ত মালিকানা সমন্বয়ের সময়সীমা। কোনো কোম্পানি ইতোমধ্যে এক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে তার জন্য নির্ধারিত সীমার চেয়ে বেশি শেয়ার ধারণ করে থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে সে মালিকানা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। অর্থাৎ অতিরিক্ত শেয়ার ধরে রাখার সুযোগ অনির্দিষ্টকালের জন্য থাকছে না।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

১ অক্টোবর ২০২৬ থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে প্রদান করতে হবে। একইসাথে এ তারিখ থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের সার্কুলারে বর্ণিত নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


