বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, স্বতন্ত্র পরিচালক নিয়োগ, ড. মো: রফিকুল ইসলাম, এস. এম. আব্দুল হামিদ, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যাংক-কোম্পানি আইন ১৯৯১
বাংলাদেশ কমার্স ব্যাংক। সংগৃহীত

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে ড. মো: রফিকুল ইসলাম ও এস. এম. আব্দুল হামিদ, এফসিএ-কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) কাজী শৈবাল সিদ্দিকী পরিচালক (বিআরপিডি-২) (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ড. মো: রফিকুল ইসলাম ও এস. এম. আব্দুল হামিদ, এফসিএ-কে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’