লোড হচ্ছে...
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন সজিব প্রামাণিক (১৭) ও মিরাজ শেখ (১৬)। নিহত সজিব পাংশা কুড়াপাড়ার সাইদুলের ছেলে এবং মিরাজ একই এলাকার ইব্রাহিমের ছেলে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস পাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
১৫ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুই যুবক । বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)। তারা দুজনই কিশোরগঞ্জের ভৈরব এর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
১৫ জানুয়ারি, ২০২৬
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০-এর ও বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায় ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) এই তথ্য জানায় সংস্থাটি। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
১২ জানুয়ারি, ২০২৬
কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত তানজিনা আক্তার ওই এলাকার মোহাম্মদ জসিমের মেয়ে।
১১ জানুয়ারি, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে কমপক্ষে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একজন পুলিশ সদস্য সামান্য আহত হন। অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পরে দেশজুড়েই প্রতিবাদে রূপ নেয়।
১১ জানুয়ারি, ২০২৬
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানায়। খবরটি নিশ্চিত করে ইরান ইন্টারন্যাশনাল।
১০ জানুয়ারি, ২০২৬
ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহত হয়েছেন অন্তত ৪৫ জন । মানবাধিকার সংস্থাগুলোর বরাতে এ খবর নিশ্চিত করে ফক্স নিউজ। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইসফাহান, বন্দর আব্বাস ও বোজনুর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
৯ জানুয়ারি, ২০২৬

