শ্যালো গাড়ি, স্কুল, স্কুলছাত্রী, নিহত, ভাঙচুর, জীবননগর থানা, সড়ক দুর্ঘটনা
নিহত স্কুলছাত্রী ফারিয়া খাতুন। নয়া দিগন্ত
ads

চুয়াডাঙ্গার জীবননগরে শ্যালো গাড়ি চাপায় পিষ্ট হয়ে ফারিয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক শ্যালো গাড়িটি ভাঙচুর করেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার কালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারিয়া উপজেলার মাধবখালী এলাকার ছোটাংগা পাড়ার খবির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালা গ্রামে একটি অবৈধ শ্যালো গাড়ি বেপরোয়া গতিতে চলার সময় ফারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শ্যালো গাড়িটি ভাঙচুর করে।

জীবননগর থানার ওসি শেখ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত ফারিয়াকে পরিবারের কাছে হস্তান্তর এবং গাড়িটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।