আফগানিস্তানে বিস্ফোরণে হতাহত হয়েছে ১০৪  শিক্ষার্থী
আফগানিস্তানে বিস্ফোরণে হতাহত হয়েছে ১০৪ শিক্ষার্থী। সংগৃহীত ছবি
ads

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত এবং আরো ৯৭ জন আহত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত একটি বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক সামিউল হকের বরাত দিয়ে ‘হুরিয়াত রেডিও’ জানিয়েছে, আহতদের বেশিভাগকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামিউল হক জানান, খনির কাজের জন্য ওই বাড়িতে বিস্ফোরক দ্রব্য মজুদ রাখা হয়েছিল। 

বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি