লোড হচ্ছে...
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে ২০ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
৪ দিন আগে

হাসনাত প্রশ্ন করেন, ‘মাঝারি পরিসরের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কোন যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাজর্জরিত প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের যোগ্যতা কী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করা হবে?
৪ দিন আগে

শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সাধারণ মানুষের জীবনসংগ্রামকেও রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন ভাসানী। তার রাজনীতির মূল দর্শন ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।
৪ দিন আগে

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ’যেকোনো এবং সমস্ত সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে, তবে এই মুহূর্তে মূল ভূখণ্ডে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
৪ দিন আগে

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান এক নম্বর আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
৪ দিন আগে

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নগরভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৪ দিন আগে

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তাদের দাবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি সক্রিয় করতে না পারলে আগামী দিনগুলোতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সব সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করে তারা কাজ করে যাচ্ছে। সার্বিক নিরাপত্তা ও পুলিশের ভূমিকার বিষয়ে জানতে পুলিশ সদর দফতরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
৪ দিন আগে

বিনিয়োগ উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, কৃষক, স্টার্টআপ ও গ্রামীণ ব্যবসার জন্য সরকার বিভিন্ন কর অব্যাহতি, ছাড় ও প্রণোদনা চালু করেছে।
৪ দিন আগে

‘চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।’
৪ দিন আগে

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম এলাকায় বসবাসরত চার শতাধিক মানুষের চিকিৎসা সহায়তায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।
৪ দিন আগে

‘খুবই দুঃখজনক ব্যাপার যে, সামান্য ব্যাপার নিয়ে একটা ঘটনা অনেকদূর গড়ায়। আমি আশা করব, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। চারটি গেমসের সম্পূর্ণ সহযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেবে এবং আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি।’
৪ দিন আগে

আজ (সোমবার) সন্ধ্যার পর কেসিসির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
৪ দিন আগে

খাগড়াছড়ির দীঘিনালায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বাঁশের সাঁকো নির্মাণে প্রায় চার হাজার গ্রামবাসীর মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এ সাঁকোর মাধ্যমে নদী পারাপারের দুর্ভোগ লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করছেন। উপজেলা আনসার ভিডিপির দিকনির্দেশনায় বেতছড়ি দুই নম্বর হিল ভিডিপি প্লাটুনের উদ্যোগে এ সাঁকো নির্মাণ করা হয়।
৪ দিন আগে

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ও আপসহীন ব্যক্তিত্ব।
৪ দিন আগে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডিসেম্বরের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা সরকারকে অস্থিতিশীল ও বিপাকে ফেলার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে...
৪ দিন আগে

‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’
৪ দিন আগে

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে গত ১১ নভেম্বর মোহনগঞ্জ থানায় দায়ের করা মামলায় মো: নূরুল আমীন এজাহারভুক্ত আসামি।
৪ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দুই দলই এই ম্যাচে ঐতিহাসিক অর্জনের লক্ষ্যে মাঠে নামবে। ভারতের...
৪ দিন আগে

ফেসবুক পোস্টে মোনামি আক্ষেপ করে লেখেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, তখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচ। তিনি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু শুধু বন্ধুদের জন্য ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে তিনি তা নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তার ধারণা ছিল বিষয়টি নিজের বন্ধুতালিকায় সীমাবদ্ধ থাকবে। তবে তার ধারণা, কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছে। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরো সম্মানজনক ও হালাল পথ দেখান।
৪ দিন আগে

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতা পরিকল্পনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়ন সভাপতি এম এইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
৪ দিন আগে


