লোড হচ্ছে...
প্রধানমন্ত্রীর সফর সফল করতে সংশ্লিষ্ট দফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর উন্নয়ন পরিকল্পনার মধ্যে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এবং গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে।
১৭ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী দুর্গাপূজা উপলক্ষে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
১৭ দিন আগে

‘ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি আমাদের সবার। এই দেশটিতে আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। এই দেশের প্রতি আপনার যেমন কর্তব্য আছে, আমারও এই দেশের প্রতি কর্তব্য আছে।’
১৮ দিন আগে

‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’
১৮ দিন আগে

‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে অত্যন্ত ভালোবাসেন। এই অঞ্চলের উন্নয়ন নিয়ে তিনি অবগত আছেন। রাজশাহীর উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে।’
১৮ দিন আগে

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। বিরোধিতার জন্যই বিরোধিতা করার পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
১৮ দিন আগে

সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে নগরীকে পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কেউ নিশ্চয়ই চান না তার সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বড় হোক। সন্তান শুধু নিজের বাসার আশপাশে থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাই শুধু নিজের এলাকা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।’
১৮ দিন আগে

দু’টি উৎসব এবার হচ্ছে রংপুরে। একটি হচ্ছে শারদীয় দুর্গোৎসব আরেকটি তারেক রহমান আসা উৎসব। স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী রংপুরকে বেছে নিয়েছেন পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
১৮ দিন আগে

মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা রয়েছে। এ কারণে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতাও প্রধানমন্ত্রীর রয়েছে।
১৮ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত স্মৃতিস্তম্ভটির গায়ে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে ৮৩৪ জন শহীদের নাম। সামনে স্থাপন করা হয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক।
১৮ দিন আগে

‘১৯৭১ সালে আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম। যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যারা এই দেশকে ভালোবাসেন, সবাই মিলে দেশকে স্বাধীন করেছেন।’
১৮ দিন আগে

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে হত্যা ও ভ্যান ছিনতাই মামলায় প্রধান অভিযুক্তসহ চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার আসামিরা হলেন...
১৯ দিন আগে

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কাজ নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
১৯ দিন আগে

বাম্পার ফলনের আশা জাগলেও মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা।
১৯ দিন আগে

প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় জনগণকে দায়িত্ব নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা থাকলে পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।’
১৯ দিন আগে

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেছেন, ‘তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নে কমিশনের দরজা বাংলাদেশের সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে।’
১৯ দিন আগে

সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনের সদস্যবৃন্দ জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
১৯ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সকল দেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায়।
১৯ দিন আগে

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এছাড়া উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
২০ দিন আগে

‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।’
২০ দিন আগে


