
প্রধানমন্ত্রী তারেক রহমান সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
পাশাপাশি আজকের ম্যাচে পাকিস্তানকে বাংলাদেশ হারাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।
এ সময় ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কি না?—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








