লোড হচ্ছে...
পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ এপ্রিল, ২০২৬
রাজশাহীতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
১১ এপ্রিল, ২০২৬
জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন । জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দর্শকদের ভালোবাসা সবই রয়েছে তার ঝুলিতে। তবে একটি বিশেষ স্মৃতি আজও নাড়া দেয় তাকে। তা হলো একটি শুভেচ্ছাপত্র। সম্প্রতি রুম্মান রশীদ খানেরর সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানেই উঠে আসে ২০০৩ সালের একটি ঘটনা। তিনি জানান, ২০০৩ সালে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার একটি সিনেমা হলে পরিবারের সঙ্গে মনের মাঝে তুমি ছবিটি দেখার পর মুগ্ধ হয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান তারেক রহমান। সেই চিঠিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের প্রশংসা করার পাশাপাশি ভালো মানের চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছিল।
১১ এপ্রিল, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ আপাতত স্থগিত রাখার জন্য আদালতের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। নিরাপত্তাজনিত ও কূটনৈতিক কারণ দেখিয়ে তার...
১১ এপ্রিল, ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে এক নারীকে হত্যা করে ধানখেতে পুঁতে রাখার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা একটি ধানখেতে অর্ধ পোতা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আশুরা বেগম (৪৫) বিলেরঘাট এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একাধিক বিয়ে করেছিলেন এবং সর্বশেষ স্বামী বাবলু হোসেনের সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আশুরাকে তার স্বামীর সঙ্গে দেখা যায়। পরে রাতে বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকেই স্বামী বাবলু হোসেনকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
১১ এপ্রিল, ২০২৬
রাজধানীর তেজগাঁও বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
১০ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে উপহার-ভিত্তিক সৌজন্য বিনিময় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আম, ইলিশ কিংবা জামদানি শাড়ির মতো সাংস্কৃতিক প্রতীকসমৃদ্ধ উপহার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠিয়ে এক ধরনের ‘সফট ডিপ্লোমেসি’ পরিচালনা করা হয়েছে। এই ধারা কেবল সৌজন্য প্রকাশেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি পারস্পরিক সম্পর্ককে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ রাখার একটি কৌশল হিসেবেও কাজ করেছে। বিশেষ করে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এসব উপহার বিনিময় জনগণের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রেখেছে।
১০ এপ্রিল, ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার নেপাল সুপ্রিম কোর্ট ব্যক্তিগত বন্ডে তাকে জামিন প্রদান করে। তবে তদন্ত চলমান থাকায় তাকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জামিনের পর তাকে পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে ‘জেন জি’ আন্দোলনের সময় প্রায় ৭৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গত ২৮ মার্চ ওলি ও লেখককে গ্রেফতার করা হয়েছিল।
১০ এপ্রিল, ২০২৬
গণভোটে প্রধানমন্ত্রী নিজে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন কি না—তা জাতির সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’ ভোট না দিয়ে থাকেন, তবে সেটি প্রকাশ্যে জানানো উচিত।
১০ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের বগুড়া-৬ (উপনির্বাচন) ও শেরপুর-৩ আসনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজ নিজ আসনের রিটানিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন।
৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
৯ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
৯ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। গেল রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, মন্ত্রিপরিষদের আজকের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
৯ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
৮ এপ্রিল, ২০২৬
আগামী ২৭ এপ্রিল যশোরে সফর করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
৭ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতরা।
৬ এপ্রিল, ২০২৬
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৬ এপ্রিল, ২০২৬
দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের বর্তমান সংবিধানের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের...
৪ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে এই পরিষদ গঠন করা হয়েছে।
৪ এপ্রিল, ২০২৬

